+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দল, মহিলা, যুব সংগঠনের অঞ্চল ও বুথস্তরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা তৃণমূলের

Ad Image
Ad Image

দল, মহিলা, যুব সংগঠনের অঞ্চল ও বুথস্তরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা তৃণমূলের

admin April 25, 2023

আমার কথা, লাউদোহা, ২৫ এপ্রিলঃ

পঞ্চায়েত ভোট আসন্ন তার আগে দলের সংগঠন শক্তিশালী করতে ব্যস্ত শাসকদল তৃণমূল কংগ্রেস। দিন কয়েক আগে দলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর উপস্থিতিতে পাণ্ডবেশ্বর ও লাউদোহা ব্লকের ব্লক ও অঞ্চল সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে।সোমবার ঘোষণা করা হলো লাউদোহা ব্লকের ছ’টি অঞ্চলের দলের অঞ্চল কমিটি ও শাখা সংগঠন মহিলা ও যুব সংগঠনের অঞ্চল ও বুথস্তরের পূর্ণাঙ্গ কমিটি। এদিন সন্ধ্যায় লাউদোহা মোড়ে বিধায়ক কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বিভিন্ন কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের লাউদোহা ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায়, যুব ও মহিলা সংগঠনের ব্লক সভাপতি যথাক্রমে কৃষ্ণগোপাল ঘটক ও ক্ষমা নায়েক।

সুজিত মুখোপাধ্যায় জানান দলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুমোদন সাপেক্ষে এদিন কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করা হলো । যুব সংগঠনের ব্লক সভাপতি কৃষ্ণগোপাল ঘটক জানান ১৯৯৮ সালে দল গঠনের পর থেকে লাউদোহা ব্লকে যুব ব্লক সভাপতি থাকলেও ব্লকের বুথ স্তরে পূর্ণাঙ্গ কমিটি এতদিন ছিল না। এবারই প্রথম পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো। কৃষ্ণগোপাল ঘটক ব্লক সভাপতি, বিশ্বজিৎ ঘোষ সাধারণ সম্পাদক ছাড়াও কমিটিতে রয়েছেন একজন অর্গানাইজার সেক্রেটারি চারজন সম্পাদক, একজন ট্রেজারার ও সাতজন কমিটির সদস্য। ১৫ জনকে নিয়ে তৈরি হয়েছে যুব ব্লক কমিটি। যুব সংগঠনের ব্লক সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ জানান দলের প্রতি অনুগত ও সক্রিয়দের নিয়েই ব্লক কমিটি তৈরি করা হয়েছে। দলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ও ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায়ের নির্দেশে যুব কমিটি কাজ করবে বলে জানান বিশ্বজিৎ বাবু।

Post Views: 636
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN