+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দিনের আলোয় ২০ মিনিটের মধ্যে উধাও সোনার গহনা ও নগদ অর্থ

Ad Image
Ad Image

দিনের আলোয় ২০ মিনিটের মধ্যে উধাও সোনার গহনা ও নগদ অর্থ

admin December 30, 2025

আমার কথা, রাকেশ লাহা, জামুরিয়া, ৩০ ডিসেম্বর:

মঙ্গলবার দুপুর আনুমানিক ১ টা নাগাদ জামুড়িয়া থানার অধীন চিচুড়িয়া অঞ্চলের সিদ্ধপুর গ্রামের নাপিত পাড়ায় গৃহস্থের বাড়ি থেকে নগদ অর্থ ও বেশ কয়েক ভরি সোনার গহনা চুরি হয়।
ঘটনাই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকার মানুষের মধ্যে। ঘটনাস্থলে পৌঁছায় জামুরিয়া থানার কেন্দা ফাঁড়ির পুলিশ।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার ঘঁড়ির কাটাই তখন দুপুর প্রায় ১টা। সেই সময় সিদ্ধপুর গ্রামের নাপিত পাড়ার বাসিন্দা লক্ষীকান্ত মন্ডল বাড়িতেই স্নানের ঘরে যান। অন্যদিকে বাড়িতে থাকা লক্ষীকান্ত বাবুর স্ত্রী এবং তার ছোট ছেলের বৌ কোন ব্যক্তিগত কারণে স্থানীয় প্রতিবেশীর বাড়িতে যান।

একদিকে যখন বাড়ির গৃহকর্তা স্নানের ঘরে, অন্যদিকে তখন ছোট ছেলের বউ এবং গৃহকর্তী উভয়েই প্রতিবেশীর বাড়িতে। আর এই ক্ষণিকের সময়কে টার্গেট করে ফাঁকা বাড়িতে ঢুকে তান্ডব চালায় চোর। বাড়ির ছোট বৌমা টিনা মন্ডলের কথাই, আমরা যখন প্রতিবেশীর বাড়ি থেকে ফিরে আসি তখন দেখি বাড়ির ভেতর লন্ডভন্ড অবস্থা। আলমারি খোলা অবস্থাই রয়েছে‌। এছাড়াও বাড়ির উপরতলাতেও সেই একই দৃশ্য দেখা যায়। তখনই আমরা বুঝতে পারি যে আমাদের বাড়িতে হয়তো চুরির ঘটনা ঘটেছে। তারপরই আমরা বাড়ি তল্লাশি করে দেখি বাড়িতে রাখা আমার শাশুড়ি মায়ের সোনার গহনা এবং আমার নিজের এবং আমার ভাসুরের রাখা মোট প্রায় ২০ থেকে ২৫ ভরি সোনার গহনা চুরি হয়ে গেছে। এমনকি নগদ প্রায় পঞ্চাশ হাজার টাকাও রাখা ছিল সেই টাকাও উধাও। তিনি জানান দিনের আলোয় মাত্র ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে একজন চোর বাড়ির ভেতর ঢুকে এভাবে চুরির ঘটনায় আমরা এমনকি আমাদের বাড়ির এই ঘটনায় প্রতিবেশীরাও এখন আতঙ্কের মধ্যে রয়েছে । তবে ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় জামুরিয়া থানার কেন্দাফাঁড়ির পুলিশ। ঘটনাস্থল থেকে যাবতীয় তথ্য সংগ্রহ করে পুরো ঘটনার তদন্তে নেমেছে।

Post Views: 727
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN