+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   স্বর্ণ ব্যবসায়ীকে ধারালো অস্ত্রের কোপ, ছিনতাই সোনার গয়না

Ad Image
Ad Image

স্বর্ণ ব্যবসায়ীকে ধারালো অস্ত্রের কোপ, ছিনতাই সোনার গয়না

admin October 24, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ২৪ অক্টোবরঃ

রবিবার ভর সন্ধ্যায় কাঁকসার ত্রিলোককচন্দ্রপুর বাসস্ট্যান্ডে একটি সোনার দোকানে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। সন্ধ্যা ছটা নাগাদ একদল দুষ্কৃতি হানা দেয় তাপস দত্ত নামের স্বর্ণ ব্যবসায়ীর দোকানে। সেই সময় ওই ব্যবসায়ী দোকান বন্ধ করে ত্রিলোকচন্দ্রপুর গ্রামে সোনার গয়না ভর্তি ব্যাগ নিয়ে শ্বশুরবাড়িতে রাখতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। আচমকা একদল ডাকাত তার দোকানে ঢুকে লক্ষাধিক টাকার সোনার গয়নার ব্যাগ নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করলে বাধা দেন তাপস বাবু। ডাকাতের দল তাপস বাবুর হাতে ধারালো অস্ত্রের কোপ বসিয়ে দিয়ে তাঁকে জখম করে ব্যাগ ভর্তি সোনার গয়না নিয়ে চম্পট দেয়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করে।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগ আজকের ঘটনা নিয়ে মোট পাঁচবার তাপস বাবুর দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। গাড়ি এলাকায় টহল দিলেও এই ঘটনার পর থেকে এখনো আতঙ্কের মধ্যে রয়েছেন। তারা জানিয়েছেন একদল দুষ্কৃতী এসে আচমকা হানা দিয়ে সোনার গয়নার ব্যাগ নিয়ে চম্পট দেয় তারপরেই তাপস বাবুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ডাকাতদল দোকানের পিছন দিয়ে ফাঁকা মাঠ ধরে চম্পট দেওয়ার সময় গুলি চালাতে চালাতে পালিয়ে যায়।

Post Views: 2,606
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN