+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   বুদবুদে থানা থেকে ঢিল ছোঁড়া দুরত্বে হামলা, দুষ্কৃতিদের গুলিতে জখম স্বর্ণ ব্যবসায়ী

Ad Image
Ad Image

বুদবুদে থানা থেকে ঢিল ছোঁড়া দুরত্বে হামলা, দুষ্কৃতিদের গুলিতে জখম স্বর্ণ ব্যবসায়ী

admin August 14, 2020

আমার কথা, পূর্ব বর্ধমান(বুদবুদ), ১৪আগস্টঃ

স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালালো দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে বুদবুদের থানা সুকানপল্লী এলাকায়। সমর সরকার নামে ওই ব্যবসায়ী গুলিতে জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

স্থানীয় বাসিন্দা প্রকাশ ঘোষ জানান যে, সমর সরকার নামে ওই স্বর্ণ ব্যবসায়ীর শ্বশুরবাড়ি সুকান্তপল্লী এলাকায়। আজ অর্থাৎ শুক্রবার সন্ধ্যে ছ’টা নাগাদ দোকান বন্ধ করে নিজের বাইকে করে যখন শ্বশুরবাড়ি যাচ্ছিলেন সেই সময় আচমকাই অপর একটি বাইকে করে তিনজন দুষ্কৃতি সেখানে পৌঁছে সমরবাবুকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি চালায়। একটি গুলি লাগে সমরবাবুর কানের পাশে। তিনি বাইক থেকে পড়ে যান। সেই অবস্থায় ওই তিন দুষ্কৃতি সমরবাবুর সঙ্গে যে ব্যাগটি ছিল সেটি কেড়ে নিয়ে চম্পট দেয়। তবে যাওয়ার সময় দুষ্কৃতিরা নিজেদের বাইকটি ফেলে রেখে পালিয়ে যায়। এরপর খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন এসিপি(কাঁকসা) শ্বাশতী শ্বেতা সামন্ত, বুদবুদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রমিত গাঙ্গুলী।  সমরবাবুকে উদ্ধার করে প্রথমে পুরষা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে বর্ধমানে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি ঘটে বুদবুদ থানা থেকে ঢিল ছোঁড়া দুরত্বে। স্বভাবতই এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। সমরবাবুর ছিনতাই হয়ে যাওয়া ব্যাগে কি ছিল সেটা এই মুহূর্তে জানা যায়নি। তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Post Views: 1,204
Ad Image
আজকের খবর
২০২৬ নির্বাচনকে সামনে রেখে দুর্গাপুরে বিজেপির সাজেশন বক্স কর্মসূচি
পশ্চিম বর্ধমান February 9, 2026
উখড়া রেলস্টেশন পরিদর্শন করলেন পূর্ব রেলের মহাপ্রবন্ধক
পশ্চিম বর্ধমান February 8, 2026
‘স্বপ্নপূরণ’ স্বেচ্ছাসেবী সংগঠনের রক্তদান শিবির
পশ্চিম বর্ধমান February 8, 2026
ভোটের আগে জনতার প্রত্যাশা জানতে দুর্গাপুরে বিজেপির সাজেশন বক্স, কটাক্ষ তৃণমূলের
পশ্চিম বর্ধমান February 8, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN