+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   BREAKING! তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ এলাকাবাসী

Ad Image
Ad Image

BREAKING! তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ এলাকাবাসী

admin June 15, 2026

আমার কথা,  ১৫ জুন

সনাতন গরাই, কাঁকসা:

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী! এই অভিযোগকে সামনে রেখেই তৃণমূল কর্মী নরহরি মাজির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ বিজেপি কর্মী-সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের। ব্যাপক উত্তেজনা কাঁকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েতের কাজলাডিহি এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।বিক্ষোভকারীদের অভিযোগ, তৃণমূল সরকারের আমলে এলাকায় প্রভাবশালী ছিলেন নরহরি মাজি। সেই প্রভাব খাটিয়েই সরকারি বিভিন্ন প্রকল্পে অনিয়ম করা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে উপভোক্তাদের কাছ থেকে ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত কাটমানি নেওয়া হয়েছে বলেও অভিযোগ। বিক্ষোভকারীদের আরও অভিযোগ, পাকা রাস্তা তৈরির জন্য বোর্ড বসানো হলেও আজও রাস্তার কাজ সম্পূর্ণ হয়নি। সোলার লাইট বসানোর পরিকল্পনার কথা ঘোষণা করা হলেও এলাকায় তার কোনও বাস্তব চিত্র দেখা যায়নি। পাশাপাশি সরকারি ত্রিপল-সহ বিভিন্ন সামগ্রী সাধারণ মানুষের মধ্যে বণ্টনের পরিবর্তে আত্মসাৎ করা হয়েছে বলেও অভিযোগ। এসব অভিযোগ সামনে এনে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী।বিক্ষোভকারী পূর্ণিমা ঘোষ অভিযোগ করে বলেন, “তৃণমূল আমলে বহুবার ত্রিপল চেয়েও পাইনি। উল্টে আমাদের হুমকি দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে। ২০২১ সালে বিজেপিকে ভোট দেওয়ার কারণে আমাদের ঘরছাড়া পর্যন্ত করা হয়েছিল। বহু সরকারি প্রকল্প এলেও আমরা তার কোনও সুবিধা পাইনি। তাই আজ প্রতিবাদে নেমেছি।” বিজেপির বুথ সভাপতি বিজয় হাড়ি বলেন, “আবাস যোজনার ঘর পাওয়ার জন্য অনেকের কাছ থেকে কাটমানি নেওয়া হয়েছে। সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার আশ্বাস দিয়ে সাধারণ মানুষকে বঞ্চিত করা হয়েছে। বারবার ছবি তোলা হলেও আমরা ত্রিপল পাইনি। আজ সেই দুর্নীতির বিরুদ্ধেই মানুষ রাস্তায় নেমেছে।” যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন নরহরি মাজির পরিবার। নরহরি মাজির স্ত্রী শংকরী মাজির দাবি, “এখন বিজেপি ক্ষমতায় এসেছে। সেজন্য আমাদের ফাঁসানোর চেষ্টা চলছে। বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই আমাদের লক্ষ্য করে এই ধরনের অপপ্রচার করা হচ্ছে। পরিকল্পিতভাবে বাড়ি ঘেরাও করে অশান্তি সৃষ্টি করা হয়েছে।”

Post Views: 609
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN