+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে পুরকর্মীর মায়ের শ্রাদ্ধানুষ্ঠানে সরকারী ত্রিপল দিয়ে প্যান্ডেল, বিতর্ক

Ad Image
Ad Image

দুর্গাপুরে পুরকর্মীর মায়ের শ্রাদ্ধানুষ্ঠানে সরকারী ত্রিপল দিয়ে প্যান্ডেল, বিতর্ক

admin October 30, 2024

আমার কথা, দুর্গাপুর, ৩০ অক্টোবরঃ

মায়ের শ্রাদ্ধের অনুষ্ঠানে কিনা সরকারি ত্রিপল দিয়ে প্যান্ডেল??? আর কেউ না, মায়ের শ্রাদ্ধের অনুষ্ঠানে বিশ্ব বাংলার লোগো লাগানো সরকারি ত্রিপল দিয়ে প্যান্ডেল তৈরি করে বিতর্কে জড়ালেন দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বোরো অফিসের কর্মী।শুভ দত্ত। দিন কয়েক আগে রাজ্য সরকার নিয়ন্ত্রিত দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বোরো অফিসের কর্মী শুভ দত্তর মা মারা যান, মায়ের শ্রাদ্ধের অনুষ্ঠানে বিশ্ব বাংলার লোগো লাগানো সরকারি ত্রিপল দিয়ে প্যান্ডেল করে বিতর্কে এই কর্মী। দুর্গাপুরের সিটি সেন্টারে এই কর্ম করে এখন বেশ বিপাকে এই সরকারি কর্মী। কোথায় পেলেন এই সরকারি ত্রিপল??? উত্তর দিতে গিয়ে কার্যত পালিয়ে বাঁচলেন দুর্গাপুর নগর চার নম্বর বোরো অফিসের কর্মী শুভ দত্ত, বাঁচতে দায় চাপালেন ডেকরেটরের ওপর।আর দুর্গাপুর নগর নিগমের এই কর্মচারির অভিযোগ শুনে ডেকোরেটর কর্মী সাফ জানালেন, এই সরকারি ত্রিপল বাড়ির মালিক অর্থাৎ শুভ বাবুই দিয়েছেন। যে সরকারি ত্রিপল অসহায় দুর্গত মানুষের কাছে পৌঁছে যাওয়ার কথা ছিল সেই ত্রিপল কিনা লাগানো হলো শ্রাদ্ধের প্যান্ডেলের কাজে??? এও হয় এই বাংলায়???এ অত্যন্ত অন্যায় কাজ তদন্ত হবে জানালেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলির ভাইস চেয়ারপার্সন অমিতাভ বন্দ্যোপাধ্যায়, তদন্তের আশ্বাস দিলেন দুর্গাপুর নগর নিগমের কমিশনারও। দল এই অন্যায়ের তদন্ত চাইবে সাফ জানালো তৃণমূল নেতৃত্ব।কে সত্যি কে মিথ্যে তা তদন্ত করবে প্রশাসন, কিন্তু তা বলে শ্রাদ্ধের অনুষ্ঠানে কিনা সরকারি ত্রিপল ব্যবহার করে প্যান্ডেল। একযোগে শাসকের বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপি ও জেলা কংগ্রেস নেতৃত্ব।রেশন দুর্নীতি থেকে আবাসের দুর্নীতি, সবেতেই বিদ্ধ আজ তৃণমূল, সরকারি ত্রিপল চুরির অভিযোগ আগেই ছিল শাসকের বিরুদ্ধে, বিরোধীদের অভিযোগ এই অভিযোগে এবার শিলমোহর পড়লো দুর্গাপুরের এই ঘটনায়। দুর্গাপুর নগর নিগম সুত্রে জানা গিয়েছে, শুভ দত্তকে এই ঘটনার জন্য শো-কজ করা হয়েছে। এখন দেখার বিষয় বিষয়টি শেষ  পর্যন্ত্য কোথায় গিয়ে দাঁড়ায়।

Post Views: 419
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN