+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Ad Image
Ad Image

যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

admin March 22, 2026

আমার কথা, ২২ মার্চ

সার্থক কুমার দে, অন্ডাল:

অস্বাভাবিক মৃত্যুতে ছড়ালো চাঞ্চল্য । রবিবার ঘটনাটি ঘটেছে উখরা শঙ্করপুর মোর এলাকায় । মৃত যুবকের নাম মুকেশ কুমার সাউ (২৬) । বাড়ির মধ্যে গলায় ফাঁস লাগা অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হয় । মৃত যুবকের ভাই সুরেশ সাউ বলেন গতকাল রাত ১২টা নাগাদ ব্যবসার কাজ থেকে বাড়ি ফিরি, সেই সময় দরজা খুলে দাদা মুকেশ । তারপর নিজের রুমে ঘুমাতে চলে যাই । সকালে উঠে দেখি মুকেশের রুমের দরজা বন্ধ । ভেতরে লাইট জ্বলছে । সাধারণত লাইট বন্ধ করেই মুকেশ ঘুমায় । সন্দেহ হওয়ায় জানালা দিয়ে দেখি ভিতরে ফাঁস লাগা অবস্থায় ঝুলছে মুকেশের দেহ । খবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার উখরা ফাঁড়ির পুলিশ । দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে । অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু হয়েছে বলে জানান ফাঁড়ির এক আধিকারিক ।

Post Views: 94
Ad Image
Ad Image
আজকের খবর
শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতা
পশ্চিম বর্ধমান April 18, 2026
BREAKING! ফের শিবির বদল, এবার বিজেপিতে পারিয়াল
Uncategorized April 18, 2026
শহরে আসছেন মমতা, তার আগে উত্তেজনা
পশ্চিম বর্ধমান April 17, 2026
এনসিপি প্রার্থীকে প্রচারে বাধা , অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম বর্ধমান April 17, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN