শাশুড়ি বৌমার অশান্তি, গলায় দড়ি দিয়ে আত্মঘাতী গৃহবধূ
আমার কথা, কাঁকসা, ৩ জুন:
এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য চড়ালো কাঁকসার ধোবারু গ্রামে।মৃতার নাম সঞ্চিতা রায়। বয়স ২৪ বছর। আজ মঙ্গলবার দুপুর ১টা নাগাদ দেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় কাঁকসা থানার পুলিশ।
জানা গিয়েছে, গতকাল রাত্রে খাওয়াদাওয়া করে নিজের ঘরে ঘুমাতে যায় ওই গৃহবধূ। সকালে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে কাঁকসা থানার পুলিশকে খবর দেয়। কাঁকসা থানার পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যায়।
মৃতার শ্বশুরমশাই সত্যনারায়ণ রায় জানান, গতকাল রাতে বৌমা কাজের থেকে ফেরার পর শাশুড়ির সাথে বৌমার কথা কাটাকাটি হয়েছিল নাতিকে নিয়ে। এর পরেই এই ঘটনা ঘটে। অনুমান আজ ভোর রাতে ঘর থেকে বেরিয়ে আম গাছের ডালে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন সঞ্চিতা। ঘটনার তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ
এই ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত শুরু হয়েছে।



