শত শত চেয়ার ফাঁকা শোনার লোক নেই রাজ্য সভাপতির বক্তব্য
আমার কথা, ১০ মার্চ
সনাতন গরাই, দুর্গাপুর:
ফাঁকা জনসভা। শোনার লোক নেই বিজেপির রাজ্য সভাপতির বক্তব্য। এটাই হচ্ছে বিজেপির পরিবর্তন যাত্রা, সমালোচনায় তৃণমূল। মঙ্গলবার বিকেলে দুর্গাপুরের ক্ষুদিরাম মাঠে অনুষ্ঠিত হয় বিজেপির পরিবর্তন যাত্রার জনসভা। সেখানে মঞ্চে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য, বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই সহ রাজ্য নেতৃত্ব। মঞ্চের নিচে গুটি কয়েক বিজেপি কর্মী চেয়ারে বসে। কিন্তু বাকি মাঠে দেখা গেল না কোনো মানুষকে। সম্প্রতি দুর্গাপুরের রাজীব গান্ধী স্মারক ময়দানে বিজেপির কমলমেলা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। তার কর্মসূচিতেও দেখা যায়নি সেইরকম লোক। ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো পরিবর্তন যাত্রার জনসভায়। বিজেপি বারে বারেই দাবি করছে তাঁদের পাশে মানুষ রয়েছে। তাদের সভায় হাজার হাজার মানুষের সমাগম হচ্ছে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছে। কিন্তু যে পরিবর্তন যাত্রাকে সামনে রেখে বিধানসভা নির্বাচনের প্রচারে নেমেছে গেরুয়া শিবির। যে পরিবর্তন যাত্রাকে সামনে রেখে রাজ্য পরিবর্তনের ডাক দিচ্ছে সেই সভা থেকেই মুখ ফেরাচ্ছে বাংলার মানুষ।



