+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   পানাগড় শিল্পতালুকে ধর্ণায় কয়েকশো শ্রমিক

Ad Image
Ad Image

পানাগড় শিল্পতালুকে ধর্ণায় কয়েকশো শ্রমিক

admin January 19, 2026

আমার কথা, ১৯ জানুয়ারী

তনুশ্রী চৌধুরী, কাঁকসা:

গত বাম জামানায় পানাগড় শিল্প তালুক তৈরির জন্য অধিগ্রহণ হয়েছিল প্রায় ১৬০০ একর জমি। জমির মালিকরা এবং বর্গাদাররা জমির বদলে কাজ সহ অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়ার আশ্বাস পেয়ে জমি দান করেছিলেন।। তৎকালীন বাম সরকারের সেই জমি অধিগ্রহণ করার পর পানাগড় শিল্প তালুকে তৃণমূল সরকার আসার পর একাধিক কারখানা গড়ে ওঠে। সেই সমস্ত কারখানায় স্থানীয়দের কাজ দেওয়া হলেও। নিয়মিত কাজ না পাওয়ার অভিযোগ জমিদাতা এবং স্থানীয়দের। অভিযোগ সময়মত বেতন পাওয়া যায় না। প্রতিমাসে যে পরিমাণে তাদের বেতন দেওয়া হয় সেই বেতনে তাদের সংসার চলে না।
বারবার কারখানা কর্তৃপক্ষকে জানালেও কারখানা কর্তৃপক্ষ এই বিষয়ে কোন রকম কর্ণপাত করে না বলে অভিযোগ। তাই বাধ্য হয়ে সোমবার সকাল থেকে পানাগড় শিল্পতালুকে বেসরকারি সার প্রস্তুতকারি কারখানার গেটের সামনে অবস্থান-বিক্ষোভে বসে প্রায় ৪০০ থেকে ৫০০ জন শ্রমিক। শ্রমিকরা জানিয়েছেন, কেউ বর্গাদার রয়েছেন, কেউ আছেন জমি দাতা পরিবারের ছেলে। পাশাপাশি কোটা বুদবুদ এবং মারো সহ পানাগড়ের অধিকাংশ বেকার যুবক সার কারখানায় শ্রমিকের কাজ করেন। কাজ করার জন্য তাদের ন্যূনতম সেফটি সিকিউরিটি কোনো কিছুই নেই। সাত থেকে আট হাজার টাকা করে তাদের প্রতি মাসে বেতন দেওয়া হয়। এই বেতনে তাদের কোনভাবেই সংসার চলে না। বারবার কারখানা কর্তৃপক্ষকে জানালেও কারখানা কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো নরকম ব্যবস্থা নেয় না বলেই অভিযোগ। এমনকি তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকেও বারবার কারখানা কর্তৃপক্ষকে বেতন বৃদ্ধির বিষয়ে জানানো হলেও তাদের কথাতেও কোনরকম কর্ণপাত করেনি কারখানা কর্তৃপক্ষ। তাই সমস্ত রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের শ্রমিকরা একজোট হয়ে এই আন্দোলনে সামিল হয়েছেন। যতক্ষণ না তাদের দাবি পূরণ হবে ততক্ষণ তাদের আন্দোলন চলবে বলে তারা হুঁশিয়ারি দেন। শ্রমিকদের বিক্ষোভের জেরে কারখানার গেট চত্বরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বুদবুদ থানার বিশাল পুলিশ বাহিনী।

বর্ধমান সদরের তৃণমূলের জেলা কমিটির সদস্য তথা জেলা পরিষদের সদস্য রামকৃষ্ণ ঘোষ জানিয়েছেন, শ্রমিকরা তাদের ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করছেন এই বিষয়ে তারা অবগত আছেন। বেতন বৃদ্ধি সহ অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে তারা কারখানা কর্তৃপক্ষের সাথে বারবার আলোচনা করেছিলেন কিন্তু তাতেও কোন কাজ হয়নি। যেহেতু আন্দোলনকারীরা সকলেই ঠিকা শ্রমিকের কাজ করেন তাই কারখানা কর্তৃপক্ষ কে সাথে নিয়ে ঠিকা সংস্থাগুলির সাথে আলোচনা করে দ্রুত শ্রমিকদের সমস্যা সমাধান করা হবে বলে তিনি আশ্বাস দেন।

Post Views: 167
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN