বনদপ্তরের ফাঁদে হায়না, আতঙ্ক এলাকায়
আমার কথা, ২৬ ফেব্রুয়ারী
রাকেশ লাহা, জামুরিয়া:
বৃহস্পতিবার সকালে জামুড়িয়া থানার আওতাধীন চুরুলিয়ার ফাঁড়ির মদনতোর পঞ্চায়েতের মদনতোর ও মধুডাঙ্গা গ্রামের মধ্যবর্তী এলাকার ফাঁকা মাঠ থেকে উদ্ধার হয় একটি হায়না । আর এই হায়না উদ্ধারকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই শিল্পাঞ্চল জামুড়িয়া জুড়ে ব্যাপক চাঞ্চল্যে বিরাজ করলেও,ওই অংশের মানুষের দাবি আমাদের কাছে এটি নতুন কোন বিষয় নয় নিত্যদিনই এই ছবি আমাদের চোখে পড়ে।
স্থানীয় সূত্রের খবর দীর্ঘদিন ধরেই জামুড়িয়ার মদনতোর গ্রামের আশপাশের ফাঁকা মাঠগুলি থেকে হায়না, শিয়াল ছাড়াও আরো নানান জীবজন্তুর দেখা মেলে। অনেক সময় খাবারের সন্ধানে তারা গ্রামের ভেতরেও চলে আসে। দীর্ঘদিন ধরে গ্রামবাসী এই নিয়ে আতঙ্কের মধ্যে আছে, পাশাপাশি এসব স্থান দিয়ে বহু কারখানা শ্রমিক থেকে শুরু করে ছাত্র-ছাত্রী যাতায়াত করে নিত্যদিন যার কারণে আতঙ্ক আরো প্রবল আকার ধারণ করেছিল স্থানীয় মহলে।
বিষয়টি জামুড়িয়া থানার পুলিশ ও বনদপ্তরকে জানানোর পর বনকর্মীরা ঐ এলাকার বিভিন্ন স্থানে হায়না ধরার ফাঁদ পাতে ।
স্থানীয় বাসিন্দা মুকুন্দ ব্যানার্জি জানান বনদপ্তরের পাতা সেই ফাঁদে বৃহস্পতিবার সকালে একটি হায়না ধরা পড়ে।
সকালে বেশ কিছু গ্রামবাসী শৌচ কর্মের জন্য মাঠে এলে তারা দেখতে পায় সেই । তারা সেই সময় ভয়ে ছুট লাগালেও পরে গ্রামবাসী ও পুলিশের খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এবং বনদপ্তরের টিম পৌঁছায়, ঘটনাস্থলে জড়ো হয় বহু গ্রামবাসী।
বড় খাঁচার মধ্যে খাবারের টোপ দিয়ে বনদপ্তরের কর্মীরা কোনরকমে জব্দ করে হয়নাকে। পরে উদ্ধার করে নিয়ে যায়।
বর্তমানে আপাতত এলাকায় আতঙ্কের পরিবেশ কিছুটা কমলেও স্থানীয়দের আরো দাবি যে মদনতোর পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বহু হায়না রয়েছে, এর আগে দু তিনটি উদ্ধার হয়েছে।
গ্রামবাসীর দাবি বনদপ্তর যদি চারিদিকে ফাঁদ পেতে এগুলিকে এলাকা থেকে উদ্ধার করে নিয়ে যায় তাহলে আমরা কিছুটা স্বস্তি পাব।



