+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   বাংলায় অসুর, রাক্ষসের রাজত্ব চলছে, বিজেপি ক্ষমতায় এলে সেদিন বাংলায় অসুর বধ হবেঃ সুকান্ত

Ad Image
Ad Image

বাংলায় অসুর, রাক্ষসের রাজত্ব চলছে, বিজেপি ক্ষমতায় এলে সেদিন বাংলায় অসুর বধ হবেঃ সুকান্ত

admin September 11, 2025

আমার কথা, সার্থক দে, পান্ডবেশ্বর, ১১ সেপ্টেম্বরঃ

বাংলায় অসুর, রাক্ষসের রাজত্ব চলছে। এখানে কয়লা বালি, চাকরি সব চুরি হয়ে যাচ্ছে। লুটপাট চলছে, বিজেপি ক্ষমতায় এলে সেদিন বাংলায় অসুর বধ হবে, বৃহস্পতিবার হরিপুরে দলীয় সভাতে এই কথা বলেন বিজেপির কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

বৃহস্পতিবার বিজেপির পাণ্ডবেশ্বর বিধানসভার মন্ডল ২ এর উদ্যোগে হল আগমনী যাত্রা ও গীতা বিতরণ অনুষ্ঠান । আগমনী যাত্রা মিছিল শুরু হয় হরিপুর পঞ্চায়েত অফিস সংলগ্ন রাম জানকি মন্দিরের সামনে থেকে । শেষ হয় হরিপুর বাজার দূর্গা মন্দিরের কাছে। সেখানে হয় জনসভা । এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, জিতেন্দ্র তেওয়ারি, ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ অন্যরা। আগমনী যাত্রা শুরু হওয়ার আগে রাম জানকি মন্দিরে পুজো দেন সুকান্ত বাবু। জনসভায় বক্তৃতায় রাজ্য সরকার ও শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতি ও অরাজকতা নিয়ে সরব হন তিনি। বলেন আগে দুর্গাপুজো হতো চার দিন, বর্তমানে তৃণমূল সরকারের আমলে পুজো হয় এখন লম্বা সময় ধরে। উদ্দেশ্য শ্রদ্ধা, ভক্তি নয়, আসল উদ্দেশ্য হল পুজোর সময় মদ বিক্রি বেশি হয় । মদ বেশি বিক্রি হলে রাজ্যের কোষাকার ভরে। পুজো উপলক্ষ মাত্র মদ বিক্রিই আসল উদ্দেশ্য ‌এই সরকারের। বাংলায় একটা কথা চালু হয়েছে “ঢুক ঢুক পিও আর জিও”। সরকারের উদ্দেশ্য সবাই মাতাল হোক, রাজ্যের কোষাগার ভরুক। আর সেই সুযোগে তারা লুটেপুটে খাবে অসুরের মত । তিনি বলেন দুর্গা অসুরকে বধ করেছিল। বিজেপি ক্ষমতায় এলে সেদিন বাংলায় অসুর বধ হবে।

সুকান্ত বাবু বলেন এখন দুর্গাপূজো আমরা দেখছি, কিন্তু আগামী দিনে রাজ্যে পুজো হবে কিনা তা নিশ্চিত নয়। কারণ কি সেটা আপনারা নিশ্চয়ই জানেন ? রাজ্যে জনবিন্যাসের সমীকরণ বদলাচ্ছে। বলেন এখানে সরস্বতী পুজো করতেও কোর্টের দ্বারস্থ হতে হয়। তাই ভাবার সময় এসেছে আপনারা বিষয়টি নিয়ে ভাবুন। সুকান্ত বাবু বলেন গত বিধানসভা নির্বাচনে খুব সামান্য ভোটে পাণ্ডবেশ্বর আসন হাতছাড়া হয়েছিল বিজেপির। তৃণমূলের অত্যাচার এখানে চরম। তাই এখানে বিজেপি করতে গেলে বুকের পাটা লাগে। এখানকার বিজেপি কর্মীরা সাহসী। তাই কথা দিচ্ছি এবার পাণ্ডবেশ্বর বিধানসভায় জিতে আমরা মোদীজি কে উপহার দেব।

Post Views: 329
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN