+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   পানীয় জলের সমস্যা মেটাতে গুরুত্বপূর্ণ বৈঠক ব্লক অফিসে

Ad Image
Ad Image

পানীয় জলের সমস্যা মেটাতে গুরুত্বপূর্ণ বৈঠক ব্লক অফিসে

admin April 26, 2025

আমার কথা, পান্ডবেশ্বর, ২৬ এপ্রিল;

পাণ্ডবেশ্বর ব্লক অফিসে গ্রীষ্মকালীন পানীয় জল সংকট নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভা হয়ে গেল শুক্রবার। উক্ত সভায় উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী, বিডিও বৃষ্টি হাজরা, ডেপুটি ম্যাজিস্ট্রেট রঞ্জনা রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি রমা রুইদাস, BMOH ডাঃ পরিতোষ সোরেন, PHE আধিকারিক, ইসিএল এর এজিএম ও অন্যান্য আধিকারিক এবং একই সাথে পাণ্ডবেশ্বর ব্লকের ছটি গ্রাম পঞ্চায়েতের প্রধান,উপপ্রধানরা উপস্থিত ছিলেন। এই সভায় PHE পরিচালিত পানীয় জলের ট্যাংকার সব জায়গায় ঠিকমতো পৌঁছোচ্ছে না বলে পাণ্ডবেশ্বরের বিভিন্ন জনপ্রতিনিধিরা অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী PHE আধিকারিক কে বলেন তারা যেন জনপ্রতিনিধিদের অভিযোগ গুলি খতিয়ে দেখে এবং অবিলম্বে এইসব এলাকায় জলের ব্যবস্থা করে। একই সাথে সাবধান করেন যে PHE এর কোন এজেন্সি যেন PHE এর জলের ট্যাঙ্ক ব্যতীত অন্য কোন উৎস থেকে জলের ব্যবস্থা না করে। বিডিও পান্ডবেশ্বর বলেন যে জল সরবরাহের দায়িত্বপ্রাপ্ত এজেন্সি গুলোকে নিয়ে PHE যেন গ্রাম পঞ্চায়েতে গিয়ে একটি coordination মিটিং করেন এবং সমস্ত এলাকার পানীয় জল সরবরাহ নিশ্চিত করেন। এই মিটিংয়ে PHE এর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কাশীনাথ রায় ইসিএল এর আধিকারিকদেরকে বিশদে জানান যে PHE এর কোন্ কোন্ OHR থেকে ইসিএল এর ট্যাঙ্কার পানীয় জল সংগ্রহ করে পাণ্ডবেশ্বর এর বিভিন্ন এলাকায় সরবরাহ করতে পারবে। বিডিও বৃষ্টি হাজরা ইসিএলকে অনুরোধ করে বলেন তারাও যেন পাণ্ডবেশ্বরের বিভিন্ন পানীয় জল-সংকটগ্রস্ত এলাকায় পানীয় জল সরবরাহ সুনিশ্চিত করেন। বিধায়ক PHE এর আধিকারিক এর কাছে ঘরে ঘরে জলের লাইন দেওয়ার কাজের কতটা অগ্রগতি হয়েছে তা জানতে চান এবং একই সাথে PHE তাদের কাজে বাধা প্রাপ্ত হচ্ছে কিনা সেই ব্যাপারে খবর নেন।বিধায়কের উপস্থিতিতে মিটিংয়ে ঠিক হয় যে বিডিও পান্ডবেশ্বর, BMOH, CDPO ও ইসিএল সোনপুরবাজারির সহযোগিতায় পাণ্ডবেশ্বর ব্লকে অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য মেডিকেল ক্যাম্প করা হবে।‌

Post Views: 151
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN