+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে লরির পেছনে গাড়ির ধাক্কায় আহত ব্যবসায়ী, মৃত ব্যবসায়ীর চালক

Ad Image
Ad Image

দুর্গাপুরে লরির পেছনে গাড়ির ধাক্কায় আহত ব্যবসায়ী, মৃত ব্যবসায়ীর চালক

admin September 17, 2020

আমার কথা, পূর্ব বর্ধমান(বুদবুদ), ১৭সেপ্টেম্বরঃ

কলকাতা থেকে রানীগঞ্জে নিজের বাড়ি ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় গুরুতর হলেন এক ব্যবসায়ী। মৃত্যু হয়েছে ব্যবসায়ীর গাড়ির চালকের। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে বুদবুদ থানার অন্তর্গত কোটা মোড় এলাকায়।

রানীগঞ্জের ব্যবসায়ী তথা বাসিন্দা আদিত্য লয়েলকা কলকাতা থেকে ব্যবসার কাজ সেরে বাড়ি ফিরছিলেন। বৃহস্পতিবার সকালে কোটা মোড়ের কাছে আদিত্যবাবুর গাড়ি চালক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে গিয়ে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় আদিত্যবাবুর চালকের। গুরুতর জখম হন ওই ব্যবসায়ী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় বুদবুদ থানার পুলিশ।

প্রতক্ষ্যদর্শীদের দাবি, গাড়িটি বেপরোয়াভাবে চালানো হচ্ছিল। পুলিশের প্রাথমিক অনুমান চালকের সম্ভবতঃ গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে গেছিলেন আর সেই কারনেই হয়ত এই দুর্ঘটনা।

স্থানীয়দের অভিযোগ, ২নং জাতীয় সড়কে যেখানে সেখানে দুরপাল্লার বহু লরি দাঁড়য়ে থাকে, আর সেই কারনেই জাতীয় সড়কে এরকম ভয়াবহ দুর্ঘটনা ঘটছে। বিগত কয়েকদিন ধরে কাঁকসা থেকে বুদবুদ এলাকার মধ্যে এরকম জাতীয় সড়কে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা লেগে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। সেই সমস্ত দুর্ঘটনায় হয় কেউ মারা গেছেন আর নয়ত গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

Post Views: 1,981
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN