+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে সরকারের দেওয়া ত্রিপলের ওপর বসে সরকারকেই তুলোধনা বিজেপি বিধায়কের

Ad Image
Ad Image

দুর্গাপুরে সরকারের দেওয়া ত্রিপলের ওপর বসে সরকারকেই তুলোধনা বিজেপি বিধায়কের

admin July 24, 2024

আমার কথা, দুর্গাপুর, ২৪ জুলাইঃ

হকার উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ, সবজির অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধির বিরুদ্ধে রাজ্য সরকারকে তুলোধনা করতে নেমে সেই সরকারেরই বিশ্ববাংলার লোগো লাগানো ত্রিপলে বসে প্রতিবাদে সরব হলেন বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। আর এই বিষয়তি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে শিল্পাঞ্চল দুর্গাপুরে। যদিও এই বিষয়টিকে পাত্তা দিতে নারাজ বিধায়ক।

রাজ্যজুড়ে হকার উচ্ছেদ প্রতিবাদ সহ কাঁচা সবজির মূল্যবৃদ্ধির অভিযোগ তুলে বুধবার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সামনে অবস্থান-বিক্ষোভে নামে বিজেপি। বিক্ষোভে নেতৃত্ব দেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। বিজেপির রাজনৈতিক এই অবস্থান বিক্ষোভে বিজেপি কর্মী সর্মথকেরা পশ্চিমবঙ্গ সরকারের দুর্গতদের জন্য বরাদ্দ বিশ্ব বাংলার লোগো লাগানো ত্রিপলের উপর বসে।।

তৃণমূল নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গ সরকারের বিপর্যয় মোকাবেলা দপ্তর সমস্ত বিধায়কদের মাধ্যমে দিয়ে থাকেন বিশ্ব বাংলার লোগো বসানো ত্রিপল। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক সেই ত্রিপল গরিব মানুষদের না দিয়ে দলের কাজে লাগাচ্ছেন। সরকারের ত্রাণের ত্রিপলের ওপর বসেই মুখ্যমন্ত্রীর বদনাম করছেন। খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার।

এ বিষয়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন,”প্রচুর হকাররা আজকের অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন। যাদের মাথায় আজ ছাদ নেই, এই ত্রিপলগুলি হকারদের দেওয়া হবে। বৃষ্টির কারণে ভিজে গিয়েছে রাস্তা। তাই হকাররা, সেই ত্রিপল পেতে বিক্ষোভে সামিল হয়েছেন। তৃণমূল কিছু না পেয়ে এর মাঝে রাজনীতি খুঁজছে।

Post Views: 1,181
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN