+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   সাত সকালে দুর্গাপুরে জনসংযোগে লাঠি হাতে দেখা গেল বিজেপি প্রার্থীকে, কেন?

Ad Image
Ad Image

সাত সকালে দুর্গাপুরে জনসংযোগে লাঠি হাতে দেখা গেল বিজেপি প্রার্থীকে, কেন?

admin April 9, 2024

আমার কথা, দুর্গাপুর, ৯ এপ্রিলঃ

রোজের মতো আজও তিনি প্রাতঃভ্রমনে বেরিয়েছিলেন। কিন্তু এদিন তাঁর ভ্রমণ সঙ্গী হয়েছিল একটি ডান্ডা। অবাঞ্ছিত লোকজনদের নাকি ঠান্ডা করতেই এই ডান্ডার অবলম্বন নিয়েছেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সর্বপরি বিতর্কিত প্রার্থী দিলীপ ঘোষ। মঙ্গলবার সকালে দুর্গাপুর ইস্পাত নগরীর মেজোর পার্কে তিনি দলীয় কর্মীদের সাথে নিয়ে প্রাতঃভ্রমণে বের হন। তাঁর হাতে দেখা যায় একটি লাল রঙের ডান্ডা। সেই প্রসঙ্গেঃ প্রার্থী বলেন, “এক বন্ধু আমাকে পরামর্শ দিয়েছেন, চলার পথে অনেক অবাঞ্ছিত লোকজন সামনে চলে আসছে। তাই এই লাঠি হাতে নিয়ে বেরোতে।”

কিন্তু আইন নিজের হাতে তুলে নিলেন না কি প্রার্থী? সেই প্রসঙ্গে তিনি বলেন, “আইনকে আমরা মানি, আইন আমরা হাতে তুলে নিই না। যারা আইন হাতে তুলে নিচ্ছে তাদের জন্য এই ডান্ডা।”

বিজেপি প্রার্থীর প্রাতঃভ্রমণে হাতে লাঠি, এই প্রসঙ্গে জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, “এই বাংলার মহিলারা লক্ষ্মীভান্ডার নিয়ে সমৃদ্ধ হয়েছে। অন্যান্য রাজ্যের মহিলারা এসব থেকে বঞ্চিত। এছাড়াও এই রাজ্যের মানুষ কেন্দ্রের বঞ্চনার শিকার। তারই প্রতিবাদ কাল করেছিলেন মহিলারা। দিলীপবাবু ভয় পেয়ে গেছেন, তাই ডান্ডার আশ্রয় নিয়েছেন। তবে উনি তো লাঠি হাতে বেরিয়েছেন। অন্যান্য রাজ্যে গিয়ে দেখুন বিজেপির লোকজন বন্দুক হাতে ঘুরে বেড়ায়। আইনশৃঙ্খলার দিক থেকে বাংলা ভারতের মধ্যে শ্রেষ্ঠ। তাই এভাবে আইনশৃংখলা ভেঙ্গে দেওয়ার চেষ্টা করছেন দিলীপবাবুরা।”

প্রসঙ্গতঃ সোমবার ফুলঝোড়ে চায়ে পে চর্চা কর্মসূচীতে মহিলাদের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী। শুনতে হয় “গো ব্যাক” শ্লোগানও। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। এরপরেই আজ লাঠি হাতে প্রাতঃভ্রমণে বেরোতে দেখা যায় দিলীপ ঘোষকে।

Post Views: 614
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN