+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে তৃণমূলের পোলিং এজেন্টকে বেধড়ক মারধর কেন্দ্রীয় বাহিনীর

Ad Image
Ad Image

দুর্গাপুরে তৃণমূলের পোলিং এজেন্টকে বেধড়ক মারধর কেন্দ্রীয় বাহিনীর

admin April 26, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৬এপ্রিলঃ

বুথের বাইরে এক তৃণমূল কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে। বেলা ১১ টা নাগাদ ঘটনাটি ঘটে লাউদোহা ব্লকের প্রতাপপুর পঞ্চায়েতের ২১৭ নং বুথে। আক্রান্ত তৃণমূল কর্মীর নাম কৃষ্ণেন্দু চ্যাটার্জী। তৃণমূলের অভিযোগ ঐ বুথের দলের এজেন্ট বিশ্রামের জন্য বাইরে বেরিয়ে এলে অপর একজন এজেন্ট (রিলিভার) বুথে ধোকেন। বাহিনীর জওয়ানরা তাকে বুথে ঢুকতে বাধা দেয়। পরে কৃষ্ণেন্দু বাবু ওই এজেন্টকে নিয়ে ফের বুথে বসাতে গেলে জওয়ানরা তাকে বেধড়ক মারধর করে বলে কৃষ্ণেন্দু বাবুর অভিযোগ। তিনি মারাত্মক জখম হন। দলের সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান। ইচ্ছাকৃতভাবে তৃণমূল কর্মীকে মারধর করায় সরব হয় তৃণমূল। বিষয়টি কমিশনের কাছে জানানো হয়েছে বলে তৃণমূল সূত্রের খবর।

Post Views: 1,922
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN