+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   গলসীতে তপনকে সরিয়ে বিকাশকে প্রার্থী, ড্যামেজ কন্ট্রোলে খোদ বিজেপি সভাপতি

Ad Image
Ad Image

গলসীতে তপনকে সরিয়ে বিকাশকে প্রার্থী, ড্যামেজ কন্ট্রোলে খোদ বিজেপি সভাপতি

admin April 16, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(পানাগড়), ১৬এপ্রিলঃ

গলসী নিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিকাশ বিশ্বাসের সমর্থনে শুক্রবার পানাগড়ে একটি রোড শো করলেন খোদ বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। রোড শো-য়ের পর দলেরই এক কর্মী ছোটু বাগদীর বাড়িতে তিনি ফল ও নোনতা খান সাথে শোনেন ছোটু বাগদীর নানা অভাব অভিযোগের কথা। তবে সুত্রের খবর সেই অভাব মেটানোর দেন জেপি নাড্ডা তবে অবশ্যই শর্ত সাপেক্ষে। বলেন যদি তারা বিজেপি সরকার উপহার দেয় তাহলে নাকি উন্নয়নের জোয়ার এনে দেবেন এলাকায়।
তবে নিন্দুকদের মতে ছোটু বাগদি যথেষ্ট ভাগ্যবান যে জেপি নাড্ডা তার অভাবের কথা অন্তত শুনেছেন তো। এর আগে বোলপুরে কিংবা নন্দীগ্রামে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ যে পরিবারগুলিতে মধ্যাহ্ন ভোজন সেড়েছিলেন তাদের অভাবের কথা শোনা তো দুর তাদের সাথে কথা বলার সৌজন্যটুকুও দেখাননি বলে ওই পরিবারের সদস্যদের অভিযোগ।
এখন প্রশ্ন উঠছে তাহলে সভাপতি হঠাৎ কথা না শোনার পরম্পরা ভাঙলেন কেন?
রাজনৈতিক মহলের মতে গলসি কেন্দ্রে বর্তমান বিজেপি প্রার্থী বিকাশ বিশ্বাসের আগে প্রার্থী করা হয়েছিল তপন বাগসিকে। কিন্তু তাকে আচমকাই সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে আত্মহত্যার হুমকি দিয়েছিলেন তপন বাগদি। সাথে ক্ষোভ প্রকাশ করেছিল আদি বিজেপি কর্মীদেরও একাংশও। তাই ক্ষুব্ধ বাগদি সম্প্রদায়ের ভোট যাতে অন্য শিবিরে না চলে যায় তার জন্যই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় এক বাগদি পরিবারে খাওয়া দাওয়া, সাথে কিছুটা সময় তাদের সাথে কাটিয়ে তাদের অভাব অভিযোগ শোনা বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Post Views: 1,062
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN