পানাগড় সহ ১০৩টি অমৃত ভারত রেল স্টেশনের উদ্বোধন
আমার কথা, পানাগড়, ২২ মেঃ
রাজস্থান থেকে দেশের ১০৩টি অমৃত ভারত রেল স্টেশন প্রকল্প স্কিমের উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্রনাথ মোদী এরই সাথে উদ্বোধন হয়ে গেল পানাগড় রেল স্টেশনে এই প্রকল্প। সারা ভারতবর্ষ জুড়ে রেল প্রকল্প সহ সড়ক প্রকল্প এবং বিদ্যুৎ প্রকল্প এবং সামরিক বিষয় সব কিছু নিয়ে কিভাবে দ্রুত গতিতে দেশজুড়ে উন্নয়নের কাজ চলছে তা তুলে ধরা হয় জায়েন্ট স্কিনের মাধ্যমে। এ বিষয়ে বিস্তারিতভাবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এদিন রেলের যে সমস্ত গুরুত্বপূর্ণ আধিকারিকরা উপস্থিত ছিলেন উদ্বোধন অনুষ্ঠানে তাদেরকে পানাগড় বণিক সভার পক্ষ থেকে একটি স্মারকলিপি দেওয়া হয়। রেলওয়ে স্টেশনের ৪নম্বর প্লাটফর্মে ওঠার মুখে টিকিট কাউন্টার সহ লিফটের ব্যবস্থা করার জন্য।
যেখানে নতুন বিল্ডিং,রেস্ট হাউস সহ অত্যাধুনিক টিকিট কাউন্টার হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে সেটাতে ৭০% মানুষ উপকৃত হবেন না বলে তাদের বক্তব্য। চার নম্বর প্লাটফর্মের শেষে যেখানে পুরনো টিকিট কাউন্টার ছিল। সেটিকে নতুন করে গড়ে তোলা এবং যে লিফটের ব্যবস্থা আছে তা অনেকটা দূরে হওয়ায় সেটাকে একদম স্টেশনে ঢোকার মুখে করার আবেদন জানিয়েছে বণিক মহল। এই সমস্যা নিয়ে সরব হয়েছেন সাধারণ যাত্রীরাও। এ বিষয়ে রেল কর্তৃপক্ষ উচ্চ কর্তৃপক্ষকে জানাবেন বলে জানিয়েছেন। এদিন অমৃত ভারত স্টেশন প্রকল্প স্কিমের একটি ফলক উন্মোচন করেন রেল দপ্তরের আধিকারিকেরা।আসানসোল ডিভিশনের ADRM প্রবীণ কুমার প্রেম জানিয়েছেন আরও অনেক উন্নয়নের কাজ হবে।এদিন স্টেশনের উদ্বোধন হয়েছে।পাশাপশি স্টেশন সংলগ্ন পানাগড় থেকে রেল পার পর্যন্ত যে রেল গেট টি আছে সেটা দীর্ঘক্ষণ পরে থাকে যার কারণে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে।এই বিষয়ে তিনি জানিয়েছেন দ্রুত ওই গেটে একটি ব্রিজ নির্মাণ করা হবে।এই বিষয়ে আগেই রেল মন্ত্রক থেকে অনুমোদন পাওয়া গেছে।ফলে দ্রুত ব্রিজ নির্মাণ হলে কাঁকসার প্রায় ১৫টি গ্রামের মানুষ উপকৃত হবেন।



