বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর প্রতি দুর্গাপুরে অমানবিক ব্যবহার
আমার কথা, দুর্গাপুর, ১৬ জুন:
দুর্গাপুর স্টার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রশিক্ষণ কেন্দ্র। আজ এই কেন্দ্রের একটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, সানভিত মন্ডল, Cerebral Palsy তে আক্রান্ত, বর্তমানে দুর্গাপুর স্টার এ প্রশিক্ষণ নিতে নিতে এখন সে মায়ের হাত ধরে ধীরে ধীরে হাঁটতে পারে, যে তার মায়ের সাথে সুদূর পানাগড় থেকে বেশ কষ্ট করে বাসে করে এসে সিটি সেন্টারে নামে এবং সেখান থেকে আবার এ জোন এর বাস ধরে দয়ানন্দ স্টপেজে নেমে প্রশিক্ষণ কেন্দ্রে আসে। শীত গ্রীষ্ম বর্ষা এভাবেই ওরা আসা যাওয়া করে।
আজ সোমবার দুর্ভাগ্য ক্রমে ওনারা সিটি সেন্টারে নেমে “সাহেব” নামাঙ্কিত এ জোন এর বাস পেয়ে উঠতে গেলে বাসের খালাসি এবং কন্ডাক্টর সানভিতকে প্রতিবন্ধী দেখে বাসেই উঠতে দেয় নি। বাস ওদের ছেড়ে চলে যায়।
ওই অভিভাবক প্রতিদিন ভাড়া দিয়ে আসা যাওয়া করেন এবং সরকারি নিয়ম অনুসারে বাসে তাদের জন্য একটা আসনও বরাদ্দ থাকে। যদিও সেই সব সিটে সব সময়ই সাধারণ মানুষ বসে থাকেন এবং বহুদিন এমন হয়েছে যে বাচ্চাটির মা অনুরোধ করা সত্বেও ওই সিট কেউ ছাড়েন নি বলে অভিযোগ। চালক বা কন্ডাক্টর বা খালাসি কেউ এগিয়ে এসে সাহায্য করেন নি।
আজকের ঘটনা এর থেকেও অমানবিক। ওদের বাসেই উঠতে দেয় নি ওই “সাহেব” নামাঙ্কিত বাস।
ওরা পরে অন্য একটি বাস ধরে প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছেছেন।
বিষয়টি নিয়ে মহকুমা শাসকের দ্বারস্থ হতে চলেছেন সানভিতের পরিবার ও সানভিতের প্রশিক্ষণ কেন্দ্র।



