+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   পোকা লাগা চালের ভাত, বিক্ষোভ আইসিডিএস সেন্টারে

Ad Image
Ad Image

পোকা লাগা চালের ভাত, বিক্ষোভ আইসিডিএস সেন্টারে

admin February 6, 2026

আমার কথা, ৬ ফেব্রুয়ারী

সার্থক কুমার দে, অন্ডাল :

মিড ডে মিলে দেওয়া হচ্ছে পোকা লাগা চালের ভাত বলে অভিযোগ। উখরা পঞ্চায়েতের একটি আইসিডিএস সেন্টার এর ঘটনা। এদিন সেন্টারে বিক্ষোভ দেখায় অভিভাবকদের একাংশ। তদন্ত করে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন সিডিপিও।

উখরা পঞ্চায়েতের শফিক নগর এলাকায় রয়েছে একটি আইসিডিএস (২৪২) সেন্টার। এখানে ১৮ জন পড়ুয়ার পাশাপাশি গর্ভবতী ও প্রসূতি মিলিয়ে মোট ৩৯ জনের মিড ডে মিলের রান্না হয় প্রতিদিন। সেন্টারটি চলে এলাকার একটি ক্লাব ঘরে।‌ নেই স্থায়ী শিক্ষিকাও। পাশের একটি সেন্টারের শিক্ষিকা সুজাতা বসু সরকার শফিক নগরের সেন্টারটি পরিচালনার দায়িত্ব সামলান। অভিযোগ মিড ডে মিলে এখানে পড়ুয়া ও প্রসূতিদের দেওয়া হচ্ছে পোকা লাগা চালের ভাত। শুক্রবার এই অভিযোগে সেন্টারে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের একাংশ। অভিভাবক অরবিন্দ গোস্বামী, ছায়া দেবীরা বলেন কয়েকদিন ধরেই সেন্টারে নিম্নমানের চালের ভাত দেওয়া হচ্ছে। চালে কালো কালো পোকা রয়েছে বলে জানান তারা।

সেন্টারের অস্থায়ী শিক্ষিকা সুজাতা বসু সরকার বলেন অভিভাবকরা কেউ তার কাছে অভিযোগ করেনি। অভিযোগ করছে স্থানীয়দের একাংশ। তিনি বলেন সেন্টারের স্থায়ী ঘর নেই, পাড়ার একটি রুমে সেন্টার চলে। স্থানীয়দের কয়েকজন সেই ঘরটি ছেড়ে দেওয়ার কথা বললে আমি তাদের জানাই বিকল্প ব্যবস্থা হলে ঘরটি ছেড়ে দেওয়া হবে। তারপরেই তারা এই ধরনের অভিযোগ করছে বলে জানান সুজাতা দেবী।

আইসিডিএস সেন্টারের ব্লক আধিকারিক প্রীতম সাঁতরা (সিডিপিও) বলেন সেন্টারের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। দায়িত্বপ্রাপ্ত দিদিমণিকেকে ডেকে পাঠানো হয়েছে। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

 

Post Views: 88
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN