বাজ পড়ে আহত তিন শিশু
আমার কথা, ২২ মে
সার্থক কুমার দে, অন্ডাল:
বাজ পড়ে আহত হলো তিন শিশু। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে অন্ডাল থানার খান্দরা পঞ্চায়েতের সিদুলি বেদ পাড়া এলাকায়। এদিন বিকেলে হঠাৎ কালবৈশাখী ঝড়ের সাথে বিদ্যুৎ চমকানো ও বজ্রপাতের ঘটনা ঘটে। সেই সময় বেদ পাড়ায় বাড়ির উঠনে খেলা করছিল তিন শিশু। ঘটনায় স্থলের কাছে বাজ পড়ার শব্দে তিন শিশু জ্ঞান হারায়। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় খান্দরা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। প্রাথমিক চিকিৎসার পর দুজন শিশুকে ছেড়ে দেওয়া হলেও বছর আটের এক শিশুর অবস্থা আশঙ্কা জনক থাকায় তাকে স্থানান্তরিত করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতাল বলে জানা যায়।



