+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   কোয়ার্টার লাইসেন্সিং সহ ৬ দফা দাবিতে ডিএসপির নগর প্রসাসনিক ভবনে বিক্ষোভ আইএনটিইউসির

Ad Image
Ad Image

কোয়ার্টার লাইসেন্সিং সহ ৬ দফা দাবিতে ডিএসপির নগর প্রসাসনিক ভবনে বিক্ষোভ আইএনটিইউসির

admin May 22, 2026

আমার কথা, ২২ মে

মুনমুন দত্ত, দুর্গাপুর:

দুর্গাপুর ইস্পাত নগরীতে বসবাসকারী ডিএসপি কারখানার অবসরপ্রাপ্ত কর্মীদের কোয়ার্টার লাইসেন্সিং নিয়ে চলছে অচলাবস্থা। সেই সঙ্গে রয়েছে নানা নাগরিক পরিষেবার সমস্যা। এই সব বিষয় নিয়ে সোচ্চার হলো ডিএসপির আইএনটিইউসি অনুমোদিত ‘হিন্দুস্থান স্টিল ওয়ার্কাস ইউনিয়ন ‘। শুক্রবার তীব্র গরম উপেক্ষা করে ইউনিয়নের সদস্যরা রাজীব গান্ধী স্মারক ময়দান থেকে মিছিল করে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের (ডিএসপি) মুখ্য নগর প্রশাসনিক কার্য্যালয়ের সামনে পৌঁছন এবং সেখানে তাদের দাবিগুলি তুলে গণবিক্ষোভ সভা করেন। এদিন তাঁরা মোট ৬ দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন ডিএসপির সিজিএম (টাউন সার্ভিস) অরূপ দত্ত চৌধুরীর হাতে। দাবিগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো কোয়ার্টার লাইসেন্সিং। বিগত সময়ে ডিএসপি কতৃপক্ষ বারবার একাধিক শর্ত আরোপ করেছে। ফলে অবসরপ্রাপ্ত কর্মীদের ওপর ক্রমশ মানসিক চাপ বেড়ে চলেছে। অন্য দাবিগুলির মধ্যে রয়েছে টাউনশিপের বেহাল রাস্তাঘাট মেরামত, পর্যাপ্ত পরিমাণে দুবেলা পানীয় জল সরবরাহ, উন্নত বিদ্যুৎ পরিষেবা। সংগঠনের সাধারণ সম্পাদক (আহ্বায়ক) রজত দীক্ষিত বলেন, টাউনশিপের নাগরিক পরিষেবা খুবই বেহাল হয়ে পড়েছে। টাউনশিপের রাস্তাঘাটের হাল খুবই বেহাল হয়ে পড়েছে। মাঝেমধ্যেই পথ দূর্ঘটনা ঘটছে। এসব নিয়ে কোনো হেলদোল নেই প্রশাসনিক কর্তাদের। অতি সত্তর রাস্তাঘাট মেরামত করতে হবে কতৃপক্ষ কে। জল, বিদ্যুতের সমস্যার সঙ্গে রয়েছে ইস্পাতনগরীর বিভিন্ন এলাকায় বিপদজনক পার্থেনিয়ামের ঘন জঙ্গলের বাড়বাড়ন্ত। দীর্ঘদিন কোনো সাফাই অভিযান করা হচ্ছে না। এর ফলে টাউনশিপে মশার উপদ্রব খুব বাড়ছে। আমরা কোয়ার্টার লাইসেন্সিং নিয়ে বহুদিন থেকেই লাগাতার লড়াই, আন্দোলন করলেও কর্তৃপক্ষ উদাসীন। প্রশাসনের অবিলম্বে ঘুম না ভাঙলে আগামী দিনে আমরা আরো বৃহত্তর লড়াই, আন্দোলনে নামবো। এদিনের বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি পরেশনাথ কর্মকার, সহসভাপতি রাণা সরকার, রবীন গাঙ্গুলী, শুভঙ্কর বোস, অভিজিৎ সিনহা, সঞ্জীব ঘোষ, দীপঙ্কর দুবে, কৌশিক ব্যানার্জী, সমীর রায় সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ। কতৃপক্ষ আইএনটিইউসি নেতৃবৃন্দ কে দাবিগুলি বিবেচনার সাথে যথাযথ সমাধানের আশ্বাস দেন।

Post Views: 172
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN