+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   নওশাদ সিদ্দিকির সমর্থণে দুর্গাপুরে উড়ল আই.এস.এফ এর দলীয় পতাকা

Ad Image
Ad Image

নওশাদ সিদ্দিকির সমর্থণে দুর্গাপুরে উড়ল আই.এস.এফ এর দলীয় পতাকা

admin January 9, 2026

আমার কথা, সনাতন গরাই, দুর্গাপুর, ৯ জানুয়ারী :

বিধানসভা নির্বাচনের দিন যত এগোচ্ছে ততই পারদ চড়ছে রাজনৈতিক মহলে। ১ ইঞ্চি জমি ছাড়তে নারাজ শাসক,বিরোধী কোন দলই। তারই মাঝে ঘাঁটি শক্ত করতে নেমেছে নওশাদ সিদ্দিকীর আইএসএফ। রাজ্যের বিভিন্ন প্রান্তে বাড়ছে সদস্য সংখ্যা। দুর্গাপুর ফরিদপুরের জেমুয়া এলাকাতেও দলীয় পতাকা নিয়ে মিছিলে নামলো আইএসএফ কর্মী সমর্থকরা। তাদের মুখে একটাই স্লোগান,”শিরায় শিরায় রক্ত, ভাইজানের ভক্ত।” আইএসএফ সদস্য শেখ আব্দুল মান্নান, শেখ জাহিরউদ্দিনের দাবি,” সব ধর্মের মানুষ এগিয়ে আসছে। তৃণমূল বিজেপির অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ তুলছে। পাড়ায় পাড়ায় পতাকা বাঁধা হচ্ছে। ২০২৬ বিধানসভা নির্বাচনেও এই এলাকা থেকে প্রার্থীর দাবি করবো নওশাদ সিদ্দিকীর কাছে।”

ভোট ভাগ করেও তৃণমূলকে হারাতে পারবে না কেউ বলে দাবি করে জেলা তৃণমূলের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন,”ভোট ভাগ করার চক্রান্ত করছে বিজেপি। তৃণমূলের ভোট কিছু বাদ যাবে কিন্তু তৃণমূলকে কেউ হারাতে পারবে না।”

কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মন্ডল বলেন,”তৃণমূলেরই একটি অংশ আইএসএফ। ভোটের আগে এইসব নাটক সেই জন্যই চলছে।”

Post Views: 105
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN