+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   বালিঘাট পরিদর্শণে গিয়ে তাড়া খেলেন জিতেন

Ad Image
Ad Image

বালিঘাট পরিদর্শণে গিয়ে তাড়া খেলেন জিতেন

admin February 21, 2025

আমার কথা, দুর্গাপুর, ২১ ফেব্রুয়ারীঃ

বালিঘাটে গিয়ে বিক্ষোভের মুখে পরলেন বিজেপি নেতা জিতেন তেওয়ারী, শুনতে হল গো ব্যাক স্লোগান। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। অবৈধভাবে বালি তোলার ফলে জলপ্রকল্পের ক্ষতি হচ্ছে এই অভিযোগ পেয়ে সরজমিনে দেখতে ঘাটে গিয়েছিলেন বলে জানান জিতেন।

জামুরিয়া বিধানসভার দরবারডাঙ্গায় অজয় নদী ঘাটে রয়েছে জল প্রকল্প। সেই প্রকল্প থেকে সংশ্লিষ্ট এলাকায় পানীয় জল সরবরাহ করা হয়।‌ বেশ কিছুদিন ধরে অবৈধভাবে জলপ্রকল্পের কাছ থেকে বালি তোলা হচ্ছে। এর ফলে জল প্রকল্পটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের একাংশের। অভিযোগ পেয়ে সরজমিনের দেখতে শুক্রবার বেলা ১১ টা নাগাদ কয়েকজন দলীয় কর্মীকে সাথে নিয়ে ওই ঘাটে যান বিজেপির নেতা তথা পাণ্ডবেশ্বর এর প্রাক্তন বিধায়ক জিতেন তেওয়ারি। তিনি ঘাটে পৌঁছানো মাত্র স্থানীয় কয়েকজন ব্যক্তি তাকে ঘিরে ধরেন। লাঠি বেলচা হাতে তাড়া করেন জিতেনবাবুর সাথে থাকা দলীয় কর্মীদের। জিতেন তেওয়ারিকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগানও দিতে শোনা যায় তাদের।‌ ঘটনাই দ্রুত উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে বালি ঘাটে পৌছায় জামুরিয়া থানার পুলিশ। পুলিশ সক্রিয় হয়ে দু’পক্ষের লোকজনেদের সরিয়ে দেয়।‌ ঘটনাস্থল থেকে বেরিয়ে জিতেন বাবু আশ্রয় নেন কাছের একটি বিজেপির দলীয় কার্যালয়ে।

বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন এলাকার কয়েকজন ব্যক্তিস্বার্থে নদীঘাট থেকে বেআইনিভাবে বালি তুলছে পাচারের উদ্দেশ্যে। এর ফলে ক্ষতি হচ্ছে জল প্রকল্পের। আগামী দিনে এলাকায় জল সংকট তৈরি হতে পারে । তাই বিষয়টি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হওয়ার আগে এদিন নদী ঘাটে গিয়েছিলাম সরজমিনে দেখতে।

Post Views: 292
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN