ভিডিও বানিয়ে আমাদের বদনাম করেছিল জিতেন্দ্র তিওয়ারি, বিস্ফোরক অভিযোগ ছেলের
আমার কথা, ২৮ ফেব্রুয়ারি
সনাতন গরাই, দুর্গাপুর:
গোয়াল ঘরে থাকার ভিডিও বানিয়ে আমাদের বদনাম করা হয়েছিল। সেই ভয়েই আমার মা আত্মহত্যার পথ বেছে নেয়। আমি জিতেন্দ্র তিওয়ারির গ্রেপ্তারির দাবি জানাচ্ছি। পাণ্ডবেশ্বরে মহিলার মৃত্যু প্রসঙ্গে বিস্ফোরক অভিযোগ করলেন ছেলে দের সূত্রধরের। মৃতা মহিলার নাম সুন্দরা সূত্রধর(৪০)। ওই মহিলার মৃত্যুর কারণ তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ দুই নেতা অভিযোগ বিজেপির। পাণ্ডবেশ্বরেরর বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েতের হুচুকডাঙ্গা এলাকার বাসিন্দা।বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায় জিতেন্দ্র তিওয়ারি সুন্দরা সূত্রধরকে সামনে রেখে বলছেন বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি পায়নি সুন্দরা। সেই ভিডিওতে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। সেই জন্য তাকে থাকতে হয় ভাঙাচোরা গোয়াল ঘরে। তারপর দিন শুক্রবার তৃণমূলের তরফ থেকে একটি ভিডিও প্রকাশ করে বলা হয় সত্য ঘটনা। ওই মহিলা তৃণমূলের ভিডিওতে স্বীকার করেন, তার পাকা বাড়ি রয়েছে। কিন্তু তিনি জানতেন না জিতেন্দ্র তেওয়ারি কোন দলের বাকি উদ্দেশ্যে ভিডিও বানাচ্ছে। আর শনিবার সকালে সুন্দরা সূত্রধরের ঝুলন্ত দেহ উদ্ধার হয় পাশের খরের ঘর থেকে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ওই মহিলার মৃত্যুর পরেই পরিবারের পাশে দাঁড়ান পাণ্ডবেশ্বর তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, “আমি শোকাহত। এর বিচার চাইছি। সব রকম ভাবেই পরিবারের পাশে আছি।”ছেলেদের সূত্রধর অভিযোগ করেন,”আমার মায়ের মৃত্যুর কারণ জিতেন্দ্র তিওয়ারি। আমাদের একটা বাড়ি রয়েছে। তারপরেও ভিডিও বানিয়ে বদনাম করার চেষ্টা করেছিল জিতেন্দ্র তিওয়ারি। সেই জন্যই আমার মায়ের এরকম মৃত্যু হলো। আমি জিতেন্দ্র তিওয়ারির গ্রেপ্তারি চাইছি।” পাণ্ডবেশ্বরের বিজেপির মন্ডল সভাপতি সবিতা বাগদি পাল্টা অভিযোগ করে বলেন,”নরেন দার দুই ঘনিষ্ঠ যে ঘটনা ঘটিয়েছে তার নরেন দার ভাবা দরকার আছে। তবে যে ঘটনায় ঘটেছে অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক।”
যদিও এ বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ জানানো হয়নি।



