+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   হিন্দি মাধ্যম স্কুলে বাংলা শিক্ষা বাধ্যতামূলক করার দাবি, বিধানসভায় সরব জিতেন্দ্রনাথ তেওয়ারী

Ad Image
Ad Image

হিন্দি মাধ্যম স্কুলে বাংলা শিক্ষা বাধ্যতামূলক করার দাবি, বিধানসভায় সরব জিতেন্দ্রনাথ তেওয়ারী

admin June 25, 2026

আমার কথা, ২৫ জুন

সার্থক কুমার দে, পান্ডবেশ্বর:

রাজ্যের হিন্দি মাধ্যম স্কুলগুলিতে বাংলা ভাষা শিক্ষা চালু করার দাবি তুলে বুধবার বিধানসভায় সরব হন পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক জিতেন্দ্রনাথ তেওয়ারী। প্রশ্নোত্তর পর্বে বিষয়টি উত্থাপন করে তিনি বলেন, পশ্চিমবঙ্গে বসবাসকারী পড়ুয়াদের রাজ্যের ভাষা বাংলা সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। তাই হিন্দি মাধ্যম বিদ্যালয়গুলিতেও বাংলা ভাষা শিক্ষার সুযোগ ও পরিকাঠামো আরও শক্তিশালী করা প্রয়োজন। অধিবেশনে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন সাম্প্রতিক কালে এই রাজ্যে বাংলা ও হিন্দি এর নাম করে বিভাজনের চেষ্টা হয়েছে। তখন থেকে আমরা দাবি তুলেছি হিন্দি মাধ্যম স্কুলগুলিতেও বাংলা ভাষা শেখানোর ব্যবস্থা হোক। বিধায়কের বক্তব্য, বাংলা শুধু একটি ভাষা নয়, এ রাজ্যের সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা হিন্দি মাধ্যম স্কুলের ছাত্রছাত্রীদের বাংলা ভাষা শেখার সুযোগ নিশ্চিত করা হলে তারা স্থানীয় সমাজ ও সংস্কৃতির সঙ্গে আরও সহজে নিজেদের যুক্ত করতে পারবে। পাশাপাশি বিধায়ক স্পিকারের কাছে আবেদন জানান শিক্ষক নিয়োগের সময় বিষয়টিকে মাথায় রেখে হিন্দি মাধ্যম স্কুলগুলিতে যেন অন্তত একজন করে বাংলার শিক্ষক নিয়োগ করা হয়।

বিধানসভায় বিষয়টি উত্থাপনের সময় তিনি রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন জানান। তাঁর মতে, বাংলা ভাষার প্রসার এবং নতুন প্রজন্মের মধ্যে ভাষাটির চর্চা বাড়ানোর ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
অন্যদিকে, বিষয়টি নিয়ে রাজনৈতিক মহল ও শিক্ষাক্ষেত্রের বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, মাতৃভাষার পাশাপাশি যে রাজ্যে পড়াশোনা করা হচ্ছে সেই রাজ্যের ভাষা শেখা ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশের জন্য ইতিবাচক পদক্ষেপ হতে পারে। আবার কেউ কেউ শিক্ষার ভারসাম্য ও পাঠ্যক্রমের চাপের বিষয়টিও বিবেচনায় আনার কথা বলেছেন।
এদিন বিধানসভায় জিতেন্দ্রনাথ তেওয়ারীর এই প্রস্তাব ঘিরে বাংলা ভাষার গুরুত্ব, বহুভাষিক শিক্ষা এবং রাজ্যের ভাষানীতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এখন রাজ্য সরকার এই দাবির প্রেক্ষিতে কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর রাজনৈতিক ও শিক্ষামহলের।

Post Views: 67
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN