বিজেপি প্রার্থীকে দেখে ‘খেলা হবে’ স্লোগান, তরজা
আমার কথা, ২১ মার্চ
সনাতন গরাই, দুর্গাপুর:
দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়কে দেখা মাত্রই জয় বাংলা স্লোগান। এবার উত্তেজনার কেন্দ্রবিন্দু দুর্গাপুরের ইস্পাত নগরীর সেকেন্ডারি এলাকায়। প্রচারের আলোয় আসার জন্য বিজেপি নিজেরাই এসব করছে কটাক্ষে তৃণমূল। শুক্রবার রাতে দুর্গাপুরের ইস্পাত নগরীর কনিষ্ক সেকেন্ডারি এলাকায় নির্বাচনী প্রচার করছিলেন দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তখনই এলাকার বেশ কিছু মহিলা জয় বাংলা স্লোগান দিতে দেখা যায়। যাকে ঘিরে সাময়িক উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছোট লোকগিরি করছে বিরোধী দলের ওপর। আমরা যারা এরকমভাবে পিছনের লাগছে তাদের নাম লিখে রাখলাম। নির্বাচনের পর জবাব দেব। পাল্টা জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, তৃণমূলের এইরকম কোন আদর্শ নেই। বিজেপি বুঝতে পারছে তারা বিদায় হয়ে যাবে বাংলা থেকে সেই জন্য নাটক করছে। আর প্রচারের আলোয় আসার জন্য নিজেরাই এইসব করছে।




