উর্বশীর ২২ তম বর্ষের খুঁটিপুজো অনুষ্ঠিত হল
আমার কথা, দুর্গাপুর, ৫ জুলাইঃ
উল্টোরথের দিন খুঁটি পুজো হয়ে গেল দুর্গাপুরের জনপ্রিয় পুজোগুলির মধ্যে একটি অন্যতম পুজো উর্বশী সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির। শনিবার সকালে এই পুজো কমিটির খুঁটি পুজো সাড়লেন সদস্যরা। এবারে ২২তম বর্ষে পদার্পণ করলো পুজোটি। এবছরের থিম পাঞ্জাবের স্বর্ণমন্দির। পুজোর বাজেট ৩৫-৪০ লক্ষ টাকা। উল্লেখ্য গতবছর এই পুজো কমিটি দুর্গাপুরবাসীদের জন্য নিয়ে এসেছিলেন এক টুকরো রাজস্থান।
এদিন উপস্থিত ছিলেন, পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, পশ্চিম বর্ধমান জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আড্ডার চেয়ারম্যান কবি দত্ত, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের মুখপাত্র উজ্জল মুখোপাধ্যায়, বিশিষ্ট উদ্যোগ প্রতি সন্দীপ দে সহ বিশিষ্ট জনেরা



