+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   একদিকে রামমন্দিরের ভূমি পুজো অপরদিকে রাজ্যে লকডাউন, সকাল থেকে কেমন ছিল দুর্গাপুরের পরিবেশ?

Ad Image
Ad Image

একদিকে রামমন্দিরের ভূমি পুজো অপরদিকে রাজ্যে লকডাউন, সকাল থেকে কেমন ছিল দুর্গাপুরের পরিবেশ?

admin August 5, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৫ আগস্টঃ

আজ অর্থাৎ বুধবার আগস্ট মাসের ৬ তারিখ প্রথম লকডাউনের দিন। করোনার পরিস্থিতি মোকাবিলা করতে চলতি মাসে সাত দিন লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। অপরদিকে আজ উত্তরপ্রদেশের অযোধ্যা জেলায় রাম মন্দিরের ভূমি পুজো ছিল। সকাল থেকেই শিল্পাঞ্চল দুর্গাপুরের চিত্রটা তাই আর পাঁচটা দিনের থেকে ছিল একটু আলাদা। সারা দেশের সাথে সাথে এই শহরেও ছিল উন্মাদনা। রাম মন্দিরের ভূমি পুজো উপলক্ষে দুর্গাপুরের কিছু জায়গা উৎসবের চেহারা নিয়েছিল যেন। মেন গেট এলাকায় দুটি মন্দিরে রীতিমতো মাইক বাজিয়ে পুজোপাট করতে যেমন দেখা যায় তেমনই সেই পুজোপাটকে কেন্দ্র করে বেশ জমায়েত করতেও দেখা যায় মানুষজনকে। সাজানো হয় মন্দিরগুলি। মন্দিরের ভেতর পুজো চলাকালীন সামাজিক বিধি নিষেধের তোয়াক্কা না করেই চলে পুজো। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, তাঁরা রামমন্দিরের উৎসবের আনন্দে মেতে উঠেছেন । কারণ  এর চেয়ে বড় উৎসব  আর কিছু নেই।

অপরদিকে, দুর্গাপুরে সকাল থেকে যে চিত্র ধরা পড়ে তাতে কোথাও মনেই হয় না যে রাজ্য জুড়ে চলছে লকডাউন। সকাল হতেই পথেঘাটে মানুষজনের চলাচল যেমন দেখা গেল তেমনই দেখা যায় বাইকে চেপে যাতায়াতও। তবে পুলিশী প্রহরায় ছিল না কোনো খামতি। তাই কিছু জায়গায় দোকানপাট খোলার সাহস দেখালেও পুলিশের রক্তচক্ষুর কাছে হার মেনে সে সব দোকান ফের বন্ধ হয়ে যায়। শুধু তাই নয় কোথাও কোথাও মানুষজনের জটলা দেখা দিলেও পুলিশের অনুরোধে শেষে সেই জটলা ভেঙ্গে যে যার ঘরে ফিরতে বাধ্য হয়। লকডাউন অমান্য করে মাস্ক ছাড়া ঘরের বাইরে বেরোনোর কারনে অন্যান্য লকডাউনের দিনের মতো এবারেও পুলিশের হাতে ধরা পড়লেন বেশ কিছু মানুষজন। পুলিশ সুত্রে পাওয়া খবর সন্ধ্যে ৬টা পর্যন্ত্য আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত দুর্গাপুর পুলিশের মোট আটটি থানা এলাকায় প্রায় ৫০ জনের মতো মানুষ গ্রেপ্তার হয়েছেন। পুলিশের দাবি গত দু দিনের লকডাউনে গ্রেপ্তারের তুলনায় তৃতীয় দিনের এই লকডাউনে গ্রেপ্তারের সংখ্যা কমেছে, মানুষ সচেতন হচ্ছে এটি তারই ইঙ্গিত।

ই ইঙ্গিত।

Post Views: 1,851
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN