কুয়োতে ধস, দুর্ঘটনার আশঙ্কা
আমার কথা, অন্ডাল, ৯ মে:
খান্দরা পঞ্চায়েতের সিঁদুলি দিঘীরবাগান এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় ধসের কারণে ক্ষতি হয় একটি সরকারি কুয়োর। স্থানীয়রা জানান কয়েক মাস আগে ধসে ক্ষতিগ্রস্ত হয়েছিল এই কুয়োটি। ঘটনার পর পঞ্চায়েতের পক্ষ থেকে কুয়োটি মেরামত করা হয়েছি। বৃহস্পতিবার সন্ধ্যা বেলায় একই ঘটনা ঘটে। ধসের কারণে বসে যাই কুয়োর একাংশ। শুক্রবার ঘটনাস্থলে দাঁড়িয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্যা চান্দা দেবী বলেন পাড়ার বহু মানুষ পানীয় জলের জন্য এই কুয়োটির উপর নির্ভরশীল। মেরামতির পরও বৃহস্পতিবার ধসে কুয়োটির ক্ষতি হয়েছে। স্থানীয়রা দাবি করেন প্রথমবার ধসের পর কুয়োটি ঠিকমতো মেরামত করা হয়নি, মেরামতি সঠিক হলে এই ঘটনা এড়ানো যেত। ক্ষতিগ্রস্ত কুয়োটি বুজিয়ে পাশে নতুন একটি কুয়ো পাবি করার দাবি জানান তারা।



