+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   আলোয় ঝলমল কার্নিভালে আজ সৌন্দর্যের মঞ্চে আসছেন টলিউডের নায়িকা, কে তিনি?

Ad Image
Ad Image

আলোয় ঝলমল কার্নিভালে আজ সৌন্দর্যের মঞ্চে আসছেন টলিউডের নায়িকা, কে তিনি?

admin October 4, 2025

আমার কথা, সনাতন গরাই, দুর্গাপুর, ৪ অক্টোবর:

দুপুর দু’টো ত্রিশে রঙ, আলো আর ঢাকের তালে শুরু হতে চলেছে দুর্গাপুরের প্রতীক্ষিত দুর্গাপুজো কার্নিভাল। শহরজুড়ে এখন উৎসবের উত্তেজনা, প্রতিটি প্যান্ডেল যেন প্রস্তুত নিজেদের সেরা রূপে মুগ্ধ করতে। উদ্বোধন করবেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার ও মলয় ঘটক, সঙ্গে থাকবেন প্রশাসনিক আধিকারিকরা। এছাড়াও এবারের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টলিউড খ্যাত অভিনেত্রী জয়া আহসান।
সকাল থেকে অবশ্য বৃষ্টি বন্ধ, মাঝে মাঝে সূর্যদেবও উঁকি মারছে মেঘের আড়াল থেকে। ফলে মনে আশা নিয়ে শেষ  মুহূর্তের প্রস্তুতি চলছে জোরকদমে, রিহার্সালে ব্যস্ত শিল্পীরা, মণ্ডপে মণ্ডপে চলছে সাজসজ্জার শেষ ছোঁয়া। নিরাপত্তায়ও কড়া নজর রেখেছে পুলিশ প্রশাসন। ট্রাফিক নিয়ন্ত্রণ ও ভিড় সামলাতে মোতায়েন অতিরিক্ত বাহিনী। বোম স্কোয়াড থেকে অনুষ্ঠানের জায়গা পরীক্ষা করেও দেখা হয়। মহিলা কলেজের সামনের রাস্তা সেজে উঠছে রংবেরঙের আলপনায়। সব মিলিয়ে দ্বাদশীর দুপুর থেকে দুর্গাপুর রাস্তায় নামবে এক উৎসবমুখর জনস্রোত ভাসান, সঙ্গীত, আলো আর আনন্দের কার্নিভালের সাক্ষী হতে।

Post Views: 320
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN