+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   হরিশপুরে ধস কবলিত এলাকার বাসিন্দাদের পুনর্বাসনের দাবিতে বাম কংগ্রসের যৌথ সভা

Ad Image
Ad Image

হরিশপুরে ধস কবলিত এলাকার বাসিন্দাদের পুনর্বাসনের দাবিতে বাম কংগ্রসের যৌথ সভা

admin August 19, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ১৯আগস্টঃ

অন্ডালের ধস কবলিত হরিশপুরে দ্রুত পূনর্বাসন ও ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে বুধবার যৌথভাবে সভা করলো বামফ্রন্ট ও কংগ্রেস । হরিশপুরে স্থানীয় দুর্গামন্দিরে বেলা দশটার সভা শুরু হয়। বামফ্রন্টের পক্ষে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, বিবেক হোম রায় চৌধুরী, তুফান মন্ডল, ফরওয়ার্ড ব্লক নেতা ভবানী আচার্য, আরএসপি নেতা আশীষ চক্রবর্ত্তী , কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি তরুণ রায়, সিপিআই এর পক্ষে আর সি সিং সহ অন্যরা।

সভা শেষে তুফান মন্ডল জানান , ধস কবলিত হরিশপুরের বাসিন্দাদের দ্রুত পূনর্বাসন ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি নিয়ে এদিন সভায় আলোচনা হয়। আগামী মাসের ৯ সেপ্টেম্বর দুর্গাপুর মহকুমা শাসকের কাছে দাবির সমর্থনে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি নেয়া হয়েছে বলেও জানান তিনি । উল্লেখ্য গত মাসের ১৫ ই জুলাই হরিশপুর এলাকায় ভয়াবহ ধসের ঘটনা ঘটে। বেশ কয়েকটি বাড়ি যেমন ক্ষতিগ্রস্ত হয় তেমনিই কয়েকটি বাড়ি তলিয়ে যায় মাটির নিচে। ঘটনার পর আতঙ্কে অনেকেই ভিটেমাটি ছেড়ে পালাতে বাধ্য হন। থেকে যাওয়া বাসিন্দারা দ্রুত পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ দেখান। এমনকি জাতীয় সড়ক অবরোধ করা হয় খনি কর্তৃপক্ষের উদাসীনতা ও পুনর্বাসনের দাবিতে। গত ১৬ আগষ্ট ধস কবলিত হরিশপুর গ্রামে আসেন রাজ্যের মন্ত্রি মলয় ঘটক। পুনর্বাসন নিয়ে ইসিএলের উদাসীন ভূমিকা নিয়েও প্রতিবাদ জানান তিনি মলয় ঘটকও।

Post Views: 1,076
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN