+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ভোটার তালিকা থেকে ৬০ লক্ষ ভোটারের নাম বাদ? অভিযোগে মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ বামেদের

Ad Image
Ad Image

ভোটার তালিকা থেকে ৬০ লক্ষ ভোটারের নাম বাদ? অভিযোগে মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ বামেদের

admin March 5, 2026

আমার কথা, ৫ মার্চ

সনাতন গরাই, দুর্গাপুর:

ভোটার তালিকা থেকে ৬০ লক্ষ নাম বাদ! অভিযোগে দুর্গাপুরে মহকুমা শাসক দপ্তর ঘেরাও করে বামেদের বিক্ষোভ। ভোটার তালিকা থেকে রাজ্যে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে তীব্র বিক্ষোভে নামল বামপন্থীরা। এই অভিযোগকে সামনে রেখে বৃহস্পতিবার দুর্গাপুরের মহকুমা শাসক (এসডিও) দপ্তর ঘেরাও করে অবস্থান বিক্ষোভ দেখায় বাম সংগঠনগুলি। বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন বাম নেত্রী ঐশী ঘোষ, সিপিএম এর জেলা কমিটির সদস্য নেতা সিদ্ধার্থ বসু, গৌরাঙ্গ চট্টোপাধ্যায় সহ জেলার একাধিক বাম নেতৃত্ব। কয়েক ঘণ্টা ধরে চলে এই অবস্থান বিক্ষোভ। বিক্ষোভকারীদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে বহু বৈধ ভোটারকে ‘বিচারাধীন’ অবস্থায় রেখে দেওয়া হয়েছে। আবার অনেক ক্ষেত্রেই ইচ্ছাকৃতভাবে বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।বাম নেতাদের দাবি, এর ফলে বহু সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগ করা নিয়ে অনিশ্চয়তায় পড়ছেন। দ্রুত এই সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা। এই প্রসঙ্গে বাম নেত্রী ঐশী ঘোষ বলেন, “ভোটার তালিকা থেকে পরিকল্পিতভাবে মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে। বহু বৈধ ভোটারকে অকারণে বিচারাধীন করে রাখা হয়েছে। গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার এই চেষ্টা আমরা মেনে নেব না। যতক্ষণ না সব বৈধ ভোটারের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে।” বামেদের এই বিক্ষোভকে কেন্দ্র করে দুর্গাপুর মহকুমা শাসক দপ্তর চত্বরে কিছু সময়ের জন্য উত্তেজনার পরিবেশ তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। তবে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই কর্মসূচি শেষ হয়।

Post Views: 141
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN