+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে বামেদের বিক্ষোভের জের, পুলিশী ধড়পাকড়, পালটা মামলার হুমকি

Ad Image
Ad Image

দুর্গাপুরে বামেদের বিক্ষোভের জের, পুলিশী ধড়পাকড়, পালটা মামলার হুমকি

admin December 23, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৩ডিসেম্বরঃ

বুধবার দুপুরে দুর্গাপুর নগর নিগম অভিযানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় সিপিএম কর্মী সমর্থকদের। ধুন্ধুমার পরিস্থিতি সামাল দিতে গিয়ে আহত হন ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) আনন্দ রায়। তারপরেও বেশ কিছুক্ষণ পুলিশের সাথে বাম কর্মী সমর্থকদের ধস্তাধস্তি হয়, পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় সিপিএম।
এই ঘটনায় সেদিন রাতেই এক বাম কর্মীকে গ্রেফতার করে পুলিশ। দুর্গাপুরের খয়রাশোল এলাকা থেকে রমেশ প্রামাণিক নামে বাম কর্মীকে গ্রেফতার করে দুর্গাপুর পুলিশ।
ধৃত রমেশ প্রামাণিককের অভিযোগ তাকে জোর করে বাড়ি থেকে তুলে এনেছে পুলিশ। মিছিলের সময় সে কারোর গায়ে হাত দেয়নি বলেও দাবি করে তিনি।
রমেশ প্রামানিকের বাবা বিজয় প্রামানিকের অভিযোগ, গতকাল রাতে শুয়ে পড়েছিলেন তারা। রাত ১২.৩০-১টা নাগাদ আচমকাই তাদের বাড়িতে পুলিশ হানা দিয়ে তাঁকে টানতে টানতে থানায় নিয়ে যায়। পরে অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়।
রমেশ প্রামানিকের স্ত্রী রূপা প্রামানিকের অভিযোগ, তাঁর স্বামীকে পুলিশ মাঝ রাতে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তাঁর স্বামী গতকাল সিপিএমের মিটিংয়ে গেছিল। কিন্তু ঠিক কি অপরাধে তাঁকে পুলিশ ধরে নিয়ে গেছে তা তাদের জানায়নি পুলিশ।

এদিকে দুর্গাপুর মহকুমা আদালত ধৃত রমেশ প্রামাণিককের জামিনের আবেদন খারিজ করে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
গতকাল রাতে খয়রাশোল গ্রামে সিপিএম কর্মীদের বাড়িতে পুলিশ তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ সিপিএম নেতৃত্বের। গতকাল দুর্গাপুর পুরসভায় ঘেরাও অভিযানে আহত হন ডিসি ট্রাফিক আনন্দ রায় সেই কারণেই রাতের বেলা পুলিশ সিপিএমের দুই সমর্থক কে তুলে নিয়ে আসে বলে অভিযোগ বামেদের। সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার অভিযোগ করেন বিনা কারণে মহিলা পুলিশ ছাড়া পুলিশ তাদের কর্মী সমর্থকদের পরিবারের মানুষকে রাতের বেলা টানাহেঁচড়া করে থানায় নিয়ে গেছেন। সেই সমস্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে তারা মামলা করবেন বলেও হুমকি দেন।

Post Views: 767
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN