+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   আবাসনে কুয়ো খুঁড়ে জলের ব্যবস্থা, অবৈধতার অভিযোগে সরব স্থানীয়রা

Ad Image
Ad Image

আবাসনে কুয়ো খুঁড়ে জলের ব্যবস্থা, অবৈধতার অভিযোগে সরব স্থানীয়রা

admin March 27, 2025

আমার কথা, দুর্গাপুর, ২৭ মার্চঃ

এক বহুতল আবাসনের প্রোমোটারের বিরুদ্ধে উঠল নানাবিধ অভিযোগ, আর এই অভিযোগকে কেন্দ্র করে প্রতিবাদে সামিল হলেন এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। অভিযোগ অস্বীকার প্রোমোটারের।

দুর্গাপুরের ২০নং ওয়ার্ডের ৫৪ ফুটের সারদাপল্লী এলাকায় মহাপ্রভু নামে একটি বহুতল আবাসনে জলের জন্য ৬০ ফুট গভীর কুয়ো কাটা হয় সম্প্রতি। এই কুয়োর কারনে আশেপাশের বাড়ির কুয়োর জল তলানিতে ঠেকেছে। ফলে জলের সমস্যায় পরেছেন স্থানীয়রা। বহুবার ওই আবাসনের প্রোমোটার বাবলু সাহাকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দা বিপ্লব সামন্ত জানান, “এই ফ্ল্যাটতি পুরোটাই অবৈধভাবে করা হয়েছে। ফ্ল্যাটের বিদ্যুতের নিজস্ব সংযোগের জন্য যে ট্রান্সফরমার বসানো হয়েছে অবৈধভাবে। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘততে পারে।এছাড়াও ফ্ল্যাটের জলের সমস্যা মেটাতে গিয়ে প্রোমোটার ৬০ ফুট গভীর পাতকুয়ো খুঁড়ছেন। এর কারনে গোটা এলাকায় কুয়োর জলের স্তর নেমে গেছে। বাব্লু সাহাকে বললে তিনি বলেন দুর্গাপুর নগর নিগম থেকে পাতকুয়ো কাটার অনুমতি দিয়েছে। তাই কিছু জানতে হলে নগর নিগমে চলে যেতে বলছেন। আমরা সাফ জানিয়ে দিয়েছি যতক্ষণ না নগর নিগম থেকে কেউ আসছে আমরা কোনো কাজ করতে দেবো না।”

যদিও  সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মহাপ্রভু আবাসনের কর্ণধার বাবলু সাহা। তিনি বলেন, “আমি সরকারী নিয়ম মেনেই পাতকুয়ো কাটিয়েছি। আশেপাশের বারির নোংরা, পায়খানার জল আবাসনের জলের সাথে মিশছিল। আবাসনের বাসিন্দারা অভিযোগ জানাচ্ছিল বারবার। আর তাছাড়া আমাদের পাতকুয়ো কাটার কারনে এই সমস্যা হয়নি। এখন গরমের সময় এই এলাকায় এমনিতেই জলের সমস্যা হয় আর সেই কারনেই এলাকার পাতকুয়োর জলের স্তর নিচে নেমে গেছে।”

এদিকে ঘটনার প্রতিবাদ জানাতে স্থানীয়দের একাংশ পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। খবর পেয়ে দুর্গাপুর থানার ফরিদপুর ফাঁড়ির পুলিশ আসলে এলাকাবাসীদের সঙ্গে কথা বলে পথ অবরোধ তুলে দেন ঘন্টা খানেক পথ অবরোধ থাকায় কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়।

Post Views: 672
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN