কড়া প্রহরায় শুরু হল মাধ্যমিক পরীক্ষা
আমার কথা, ২ ফেব্রুয়ারী
সনাতন গরাই, দুর্গাপুর:
পশ্চিম বর্ধমান জেলায় ২০২৬ মাধ্যমিক পরীক্ষায় মহিলা পরীক্ষার্থীর সংখ্যা বেশি। সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা। সকাল থেকে পরীক্ষা কেন্দ্রগুলির বাইরে পরীক্ষার্থীদের ভিড়। পশ্চিম বর্ধমান জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩১ হাজার৪৪৩ জন। ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ১৬ হাজার ৬৪২জন। ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ১৪হাজার৭৬১ জন। সকাল থেকে পুলিশের বাড়তি নজরদারি রয়েছে। সুষ্ঠভাবে পরীক্ষা সম্পূর্ণ করার জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদেরও তৎপরতা রয়েছে। পাশাপাশি এদিন মাধ্যমিকের বিভিন্ন কেন্দ্রে পুলিশ ও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে পরীক্ষার্থীদের জলের বোতল, ফুল, পেন উপহার দিতে দেখা যায়।



