+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   বিজেপির প্রচারমঞ্চ থেকে ‘মহাগুরু’ মিঠুনের ‘পকেটমারি’

Ad Image
Ad Image

বিজেপির প্রচারমঞ্চ থেকে ‘মহাগুরু’ মিঠুনের ‘পকেটমারি’

admin November 12, 2024

আমার কথা, ধানবাদ, ১২ নভেম্বরঃ

দলের হয়ে নির্বাচনের প্রচারে গিয়ে যে এমন অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে তা বোধ হয় কল্পনাও করেননি মিঠুন চক্রবর্তী। স্বাভাবিকভাবেই এই ঘটনা প্রকাশ্যে আসায় যথেষ্ট অস্বস্তিতে পড়তে হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্বকেও
এবার নির্বাচনের প্রচারে গিয়ে মানিব্যাগ খোয়ালেন বিজেপি-র তারকা নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। প্রচারমঞ্চ থেকেই তাঁর মানিব্যাগটি খোয়া গিয়েছে। একথা জানাজানি হতেই সেই মঞ্চ থেকেই মাইক হাতে বিজেপি নেতারা মিঠুন চক্রবর্তীর মানিব্যাগ ফেরানোর আবেদন করতে শুরু করে দেন। প্রচারে এসে মানিব্যাগ খোয়ানোয় বিড়ম্বনায় পড়েন মহাগুরু। বিষয়টি নিয়ে টিপ্পনি করতেও শুরু করে দিয়েছেন অনেকে।
ঘটনাটি ঝাড়খণ্ডের ধানবাদের। মঙ্গলবার ধানবাদের নিরসায় বিজেপি-র হয়ে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। প্রচারমঞ্চে ওঠার পর থেকেই মিঠুন চক্রবর্তীর মানিব্যাগটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বিজেপি নেতৃত্ব এমনকী মিঠুনও একপ্রকার নিশ্চিত যে প্রচারমঞ্চ ও কিংবা তার আশপাশ থেকেই তাঁর মানিব্যাগটি খোয়া গিয়েছে।
মিঠুন চক্রবর্তীর মুখ থেকে তাঁর মানিব্যাগটি খোয়া যাওয়ার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন সঙ্গে থাকা বিজেপির অন্য নেতারা। ভরা সভায় মঞ্চ থেকেই মাইকে ঘোষণা করা হয়, “মিঠুনদা কা মানিব্যাগ জোভি লিয়া হ্যায়, আকে লটা দিজিয়ে….উসমে মিঠুনদা কা বহুত জরুরি কাগজত হ্যায়।” অর্থাৎ “মিঠুন চক্রবর্তীর মানিব্যাগ যিনি নিয়েছেন তিনি ফেরত দিন। ওই মানিব্যাগে মিঠুনদার অনেক জরুরি কাগজপত্র রয়েছে।”
উল্লেখ্য, ঝাড়খন্ডে বিধানসভা নির্বাচনের প্রচার তুঙ্গে তুলেছে বিজেপি। ক্ষমতাসীন হেমন্ত সোরেনের ঝাড়খন্ড মুক্তি মোর্চাকে হারিয়ে রাঁচির মসনদ দখলে মুখিয়ে রয়েছে গেরুয়া দল। বনাঞ্চল ঘেরা রাজ্যে তাবড় নেতাদের প্রচারে নামিয়েছে বিজেপি। পদ্ম দলের তারকা নেতা মিঠুন চক্রবর্তীকে প্রচারের শেষবেলায় এনে হাজির করেছিল গেরুয়া শিবির। মিঠুনকে দেখতে মঙ্গলবার নিরসার মাঠে ভিড় ছিল চোখে পড়ার মতো। এরই মধ্যে তাঁর মানিব্যাগ খোয়া যাওয়ায় স্বভাবতই চূড়ান্ত বিড়ম্বনায় পড়তে হয়েছে মহাগুরুকে।

Post Views: 438
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN