+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   গরু-কান্ডে অবশেষে গ্রেফতার মূল অভিযুক্ত পারিজাত গাঙ্গুলী

Ad Image
Ad Image

গরু-কান্ডে অবশেষে গ্রেফতার মূল অভিযুক্ত পারিজাত গাঙ্গুলী

admin August 11, 2025

আমার কথা, দুর্গাপুর, ১১ আগস্টঃ

অবশেষে পুলিশের জালে ধরা পড়লো বিজেপির যুব নেতা পারিজাত গঙ্গোপাধ্যায়। সোমবার ভোরে ঝাড়খন্ডের ধানবাদে একটি চায়ের দোকান থেকে গ্রেফতার করা হয় তাঁকে। আজ সোমবার তাঁকে দুর্গাপুরে আনা হচ্ছে। তোলা হবে আদালতে।

গত ৩১ জুলাই বৃহস্পতিবার বড়জোড়ার হাট আঁশুড়িয়া এলাকা থেকে একটি পিকআপ ভ্যানে গরু নিয়ে ব্যারেজ পার হয়ে দুর্গাপুরের গ্যামন ব্রিজ হয়ে জেমুয়ায় যাওয়ার কথা ছিল। সেই সময় গ্যামন ব্রিজ এলাকায় কয়েকজন কর্মীকে সাথে নিয়ে গাড়ি আটকান বিজেপি নেতা পারিজাত গাঙ্গুলী। অভিযোগ, গাড়ির চালককে ঘাড় ধরে গাড়ি থেকে নামান তিনি ও তাঁর অনুগামীরা। এমনকি গাড়িতে থাকা কয়েকজনকে লাঠিপেটাও করা হয়। সাথে কান ধরে অত্যাচার করারও অভিযোগ ওঠে পারিজাত ও তাঁর সঙ্গীসাথীদের বিরুদ্ধে। এই ঘটনার পরেই কোকওভেন থানায় পারিজাত গাঙ্গুলী ও কয়েকজন বিজেপি কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। শুধু তাই নয় ঘটনার প্রেক্ষি্তে রাজনৈতিক অরাজনৈতিক নানা প্রতিবাদ হয় শহরে। এরপর এক এক করে ওই ঘটনার সাথে যুক্ত পারিজাত অনুগামীদের গ্রেফতার করতে শুরু করে কোকওভেন থানার পুলিশ। যদিও গা ঢাকা দিয়ে ছিল পারিজাত গত শনিবার পর্যন্ত্য মোট ৭ জন পারিজাত অনুগামী তথা বিজেপি কর্মী গ্রেফতার হয়। কিন্তু তখনও অধরা ছিল পারিজাত। এদিকে পারিজাতকে গ্রেফতার করার ব্যাপারেও বেশ জোরদার হচ্ছিল প্রতিবাদ। সোশ্যাল মিডিয়াতেও এ নিয়ে নেটিজেনরা সরব হয়েছিল। অবশেষে  ধানবাদে সোমবার ভোরে একটি চায়ের দোকান থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। সোমবার তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে।

 

Post Views: 939
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN