+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   প্রকৃত রয়েল বেঙ্গল টাইগার, দেশের সেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ঃ শত্রুঘ্ন সিনহা

Ad Image
Ad Image

প্রকৃত রয়েল বেঙ্গল টাইগার, দেশের সেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ঃ শত্রুঘ্ন সিনহা

admin January 13, 2023

আমার কথা, পান্ডবেশ্বর, ১৩ জানুয়ারীঃ

বাংলা আজ যা ভাবে- দেশ তা ভাবে পরে, দেশের সেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুক্রবার পাণ্ডবেশ্বরে “দিদির সুরক্ষা কবজ”- কর্মসূচিতে দূত হিসেবে এসে মমতার প্রশংসা এভাবেই করলেন সাংসদ শত্রুঘ্ন সিনহা । শুনলেন স্থানীয়দের অভাব অভিযোগ ।

পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগ বাড়াতে শাসকদল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নেওয়া হয়েছে “দিদির সুরক্ষা কবজ” নামে নতুন একটি কর্মসূচি । গোটা রাজ্যের মত শুক্রবার সেই কর্মসূচির সূচনা হলো পাণ্ডবেশ্বর ব্লকে ও । এদিন কর্মসূচির সূচনা হয় পাণ্ডবেশ্বর ব্লকের বহুলা পঞ্চায়েত এলাকায় । দূত হিসাবে উপস্থিত ছিলেন আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা, দলের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যরা । এদিন বেলা তিনটে নাগাদ বহুলা পঞ্চায়েতের জামবাদ বেনেডি দুর্গা মন্দির এলাকায় উপস্থিত হন শত্রুঘ্ন সিনহা, নরেন চক্রবর্তী সহ নির্বাচিত দূতেরা । দশরথ নামে এক বাসিন্দার বাড়ি যান তারা । তক্তাই বসে কথা বলেন বাড়ির সদস্যদের সাথে । রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ-সুবিধা পাচ্ছেন কিনা তার ও খোঁজ নেন সাংসদ ও বিধায়ক । তারা চলে যাওয়ার পর দশরথ সংবাদ মাধ্যমের একাংশ কে জানান সংসদ বিধায়ক তাদের বাড়ি এসেছিলেন । বিভিন্ন বিষয়ে তারা খোঁজ খবর নেন । কোন অসুবিধা থাকলে তাদের সাথে যোগাযোগ করার পরামর্শ ও দেন । জনসংযোগ কর্মসূচির আগে স্থানীয় দুর্গা মন্দির এলাকায় জনসভায় অংশ নেন সাংসদ, বিধায়কেরা । বক্তৃতায় মমতা ব্যানার্জির প্রশংসায় মুখরিত হন সংসদ শত্রুঘ্ন সিনহা । বলেন মমতায় এই মুহূর্তে দেশের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী । তার মস্তিষ্কপ্রসূত একাধিক প্রকল্প সেরার সম্মান পেয়েছে । রাজ্যের প্রতিটি বাড়িতে পৌঁছে গেছে কোন না কোন প্রকল্পের সুবিধা । এরপরই শত্রুঘ্ন বাবু বলেন মমতা ব্যানার্জি হচ্ছে প্রকৃতই রয়েল বেঙ্গল টাইগার।

Post Views: 417
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN