রাস্তা পারপার করতে গিয়ে লরির ধাক্কায় মৃত্যু
আমার কথা, তনুশ্রী চৌধুরী, বুদবুদ, ৩ অক্টোবর:
সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ পানাগড় বাইপাসে সোঁয়াই আন্ডারপাস সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কের আসানসোল গামী রাস্তায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বুদবুদ থানার পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম যদু হেমব্রম, ৩৯ বছর বয়সি যদু হেমব্রমের বাড়ি আউসগ্রামের নৃসিংপুর এলাকায়। পুলিশ জানিয়েছে ওই ব্যক্তি রাস্তা পারাপার করার সময় আসানসোলগামী লরি তাকে ধাক্কা মেরে চলে যায়। ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে লরিটি আটক হয়।



