দুর্গাপুরে ধর্ষণ তদন্তে চালাকি শুরু’, বিস্ফোরক অভিযোগ রাহুল সিনহার
আমার কথা, সনাতন গরাই, দুর্গাপুর, ১৬ অক্টোবর:
দুর্গাপুরে নির্যাতিতা চিকিৎসক পড়ুয়ার গণধর্ষণ কাণ্ডে এবার তীব্র বিস্ফোরণ রাহুল সিনহার মুখে। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সোজাসাপটা অভিযোগ তুললেন।
“ছ’জন অভিযুক্ত, মেয়েটি বলছে তিনজন ধর্ষণ করেছে, আর পুলিশ কমিশনার জানাচ্ছেন একজন ধর্ষণ করেছে! কীভাবে জানলেন? সিসি ক্যামেরা আছে নাকি ওখানে? ডিএমসি লাইট পর্যন্ত নেই!” রাহুল সিনহার দাবি, “ অভিযুক্তদের মধ্যে একজন হিন্দু অপু বাউরি। তাই তাকেই বলির পাঁঠা বানানোর ফন্দি চলছে।”
দুর্গাপুরে বিজেপির ধরনা মঞ্চে দাঁড়িয়ে রাহুল সিনহা আরও বলেন, “যেখানে নির্যাতিতা নিজেই বলছে একাধিক ব্যক্তি তার ওপর নৃশংসতা চালিয়েছে, সেখানে পুলিশ কমিশনার কীভাবে নিশ্চিত হলেন যে একজনই ধর্ষণ করেছে? এভাবে বাকি অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা শুরু হয়ে গেছে।”



