+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে ম্যারাথন দৌড়ের আসর, উদ্যোগে লায়ন্স ক্লাব ও বেসরকারি সংস্থাগুলি

Ad Image
Ad Image

দুর্গাপুরে ম্যারাথন দৌড়ের আসর, উদ্যোগে লায়ন্স ক্লাব ও বেসরকারি সংস্থাগুলি

admin January 22, 2026

আমার কথা, ২২ জানুয়ারী

সনাতন গরাই, দুর্গাপুর:

দুর্গাপুর শহরে খেলাধুলা ও সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে এক বিশেষ উদ্যোগ নিতে চলেছে দুর্গাপুর লায়ন্স ক্লাব। লায়ন্স ক্লাবের সঙ্গে যৌথভাবে একটি বেসরকারি বহুজাতিক শপিং মল এবং একটি বেসরকারি হোটেল ম্যানেজমেন্ট কলেজের উদ্যোগে দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার এলাকায় এই ম্যারাথন প্রতিযোগিতা আয়োজন করা হবে বলে জানানো হয়েছে। এই উপলক্ষে বুধবার দুর্গাপুরের একটি বেসরকারি হোটেল, পার্বণ হোটেলে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সাংবাদিক বৈঠকে ম্যারাথনের উদ্দেশ্য, রুট ম্যাপ, অংশগ্রহণের নিয়মাবলি এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ দুর্গাপুরের সভাপতি রাকেশ ভাট্টা। তিনি জানান, বর্তমান প্রজন্মকে মোবাইল ও স্থবির জীবনযাপনের বাইরে এনে সুস্থ শরীর ও সুস্থ মন গঠনের লক্ষ্যেই এই ম্যারাথন দৌড়ের আয়োজন। পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষকে খেলাধুলার মাধ্যমে একসূত্রে বাঁধাই করাও এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। এছাড়াও উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের পরিচালনা কমিটির চেয়ারম্যান বিপ্লব চ্যাটার্জী। তিনি বলেন, এই ধরনের সামাজিক ও ক্রীড়া উদ্যোগ দুর্গাপুরের মতো শিল্পনগরীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এই ম্যারাথন আয়োজনের পরিকল্পনাও রয়েছে।সাংবাদিক বৈঠকে মোহনবাগান ফ্যান ক্লাবের প্রতিনিধি সুপ্রিয় গাঙ্গুলিও উপস্থিত ছিলেন। তিনি এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, খেলাধুলা শুধু প্রতিযোগিতা নয়, এটি শৃঙ্খলা, একতা ও সুস্থ সমাজ গঠনের অন্যতম মাধ্যম। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন বয়সের দৌড়বিদরা এই ম্যারাথনে অংশ নিতে পারবেন। নিরাপত্তা ও চিকিৎসা পরিষেবার দিকেও বিশেষ নজর দেওয়া হবে। দুর্গাপুর শহরের ক্রীড়াপ্রেমী মানুষদের মধ্যে ইতিমধ্যেই এই ম্যারাথন ঘিরে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।

Post Views: 338
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN