BREAKING! প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন
আমার কথা, ২৬ এপ্রিল
সনাতন গরাই, দুর্গাপুর:
প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড। কালো ধোঁয়ায় ঢেকে গেল গোটা এলাকা। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন। আতঙ্ক গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ডিভিসি মোড় সংলগ্ন নজরুল পল্লীতে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই এলাকাতেই একটি গোডাউনে মজুদ ছিল বহু প্লাস্টিকের বস্তা। সেখানেই রবিবার বেলা ১১টা নাগাদ হঠাৎ আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর দেওয়া হয় দুর্গাপুরের দমকল বিভাগকে। প্রথমে দমকলের একটি ইঞ্জিন আসে। পরে আরো দুটি ইঞ্জিন আসে। দমকল বাহিনীর ঘন্টাখানেকের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। হতাহতের কোন খবর নেই। দমকল আধিকারিক রিপন বড়ুয়া বলেন,”খবর পাওয়া মাত্রই আমরা পৌঁছায়। একটি অস্থায়ী ঘরে মজুদ ছিল প্লাস্টিকগুলি। সেগুলি পুড়ে গেছে। হতাহতের খবর নেই। আগুন নিয়ন্ত্রণে এসেছে।”



