+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যুর অভিযোগ, মৃতদেহ সাথে নিয়ে বিক্ষোভ

Ad Image
Ad Image

দুর্গাপুরে চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যুর অভিযোগ, মৃতদেহ সাথে নিয়ে বিক্ষোভ

admin September 23, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(পানাগড়), ২৩ সেপ্টেম্বরঃ

চিকিৎসকের গাফিলতিতে রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পানাগর বাজারের স্টেশন রোডে চিকিৎসকের নার্সিংহোম ঘেরাও করে বিক্ষোভ দেখালেন রোগীর পরিবারের সদস্যরা।
রোগীর পরিবারের সদস্যরা জানিয়েছেন গত 26 শে আগস্ট পানাগড়ের এক বেসরকারি নার্সিংহোমে বছর ৩৫এর মধুমিতা নায়েক নামের এক মহিলাকে ভর্তি করা হয় প্রসব যন্ত্রণার কারণে। এরপর ওই মহিলা এক কন্যা সন্তানের জন্ম দেন। অবস্থার অবনতি হওয়ার কারণে চিকিৎসককে বারবার জানানো হলেও। ওই বেসরকারি নার্সিং হোমের চিকিৎসক বিষয়টি গ্রাহ্য না করে। ওই রোগীকে নার্সিংহোম থেকে ছুটি দিয়ে দেয়। প্রসূতি কে বাড়িতে নিয়ে আসার পর ফের অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করার পর ওই প্রসূতির মৃত্যু হয়। পানাগর এর ওই নার্সিংহোমের চিকিৎসক ডক্টর অশোক গোস্বামী বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে দূর্গাপুর থানায় এবং দুর্গাপুর মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন মৃতার স্বামী।
ঘটনার পর বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা স্বাস্থ্যকেন্দ্রে ফরেনসিক নমুনা সংগ্রহ করা হয় এবং মৃতার ময়নাতদন্ত করা হয়।
ময়নাতদন্তের পর মৃতদেহ নিয়ে মৃতার পরিবারের সদস্যরা পানাগড়ের বেসরকারি নার্সিং হোম এর সামনে মৃতদেহ নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানা পুলিশ। চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে নার্সিংহোম ঘেরাও করে রাখেন মৃতার পরিবার।

Post Views: 7,881
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN