কৃতি ছাত্র-ছাত্রীদের দেওয়া হল সম্বর্ধনা
আমার কথা, অন্ডাল, ১৯ মেঃ
উখরা ইয়ং মেনস কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হলো কৃতি ছাত্র-ছাত্রী সম্বর্ধনা অনুষ্ঠান । সোমবার সন্ধ্যায় উখরা কমিউনিটি হলে অনুষ্ঠানটি আয়োজিত হয় । ১৬ জন মাধ্যমিক ও ১২ জন উচ্চ মাধ্যমিকের কৃতিকে এদিন পুষ্প স্তবক, উত্তরীয় ও স্মারক দিয়ে সম্বর্ধিত করা হয় । এছাড়াও উচ্চমাধ্যমিকে পশ্চিম বর্ধমান জেলার মধ্যে প্রথম ও রাজ্যের মেধা তালিকায় দশম স্থান পাওয়া দুর্গাপুর ফরিদপুর ব্লকের কৃতি ছাত্রী শ্রীপর্ণা মন্ডলকেও সম্বর্ধিত করা হয় । আয়োজকদের পক্ষে শরণ
সাইগল বলেন সরকারি বাংলা ও হিন্দি মাধ্যম স্কুল ছাড়াও ইংরেজি মাধ্যম স্কুলের মেধা ছাত্র ছাত্রীদের এদিন সম্বর্ধিত করা হয়েছে ।



