+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   সম্প্রীতির বার্তা দুর্গাপুরে, রামনবমীর শোভাযাত্রায় মুসলিমদের অংশগ্রহন

Ad Image
Ad Image

সম্প্রীতির বার্তা দুর্গাপুরে, রামনবমীর শোভাযাত্রায় মুসলিমদের অংশগ্রহন

admin April 5, 2025

আমার কথা, দুর্গাপুর, ৫ মার্চঃ

ধর্মীয় মেরুকরণকে হাতিয়ার করে রাজনৈতিক নেতারা রাজনীতি করে ভোট ব্যাংক ভরানোর চেষ্টা করলেও “মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান” কথাগুলো যে সবার উপরে তা আবারও প্রমানিত হল শহর দুর্গাপুরে। রাত পেরোলে রবিবার রামনবমী। অথচ তার আগেই দুর্গাপুর শিল্পাঞ্চলে শুরু হয়ে গেল উৎসব। শনিবার সকালে রামনবমী ও হনুমান জয়ন্তী উপলক্ষ্যে দুর্গাপুর ইস্পাত নগরীর সি-জোন এলাকায় একটি শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রায় নারী পুরুষ ও শিশুরা অংশ নেয়। শোভাযাত্রাটি সোনারতরী এলাকায় এসে শেষ হয়। এদিকে প্রচন্ড গরমের জন্য মিষ্টির সাথে ঠান্ডা পানীয়র ব্যবস্থা করা হয় যা বিতরন করেন মুসলিম ভাইয়েরা।

মোসারফ আসিফ জানান, গত ৪-৫ বছর ধরে এই সম্প্রীতির শোভাযাত্রার অংশীদার হই। তেমনই আমাদের উৎসব ঈদেও হিন্দু ভাইরা অংশ নেনে। দিন কয়েক আগে ঈদে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে খুশীতে সামিল হন। তাই এই সময় রাম নবমী শোভা যাত্রায় আমরাও শামিল হলাম অন্তর থেকে, পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষেই এই মানবতার দৃষ্টান্ত আমরা তুলে ধরতে চাই। সকলেই আমরা একে অপরের জন্য এই বার্তা ই আমাদের মূলমন্ত্র। তীব্র গরমে দীর্ঘ পথ কলস নিয়ে যাত্রা করে কচিকাঁচা ও মহিলারা শীতল পানীয় গলায় ঢালতেই উধাও বিভেদের বার্তা। এরপরেই উভয় সম্প্রদায়ের সম্মিলিত নাচ শুরু হয়ে যায়। এই নাচেও এই উৎসবে যোগদান বহু পথ চলতি মানুষও। আজ থেকেই শুরু হয়ে গেল দুর্গাপুর জুড়েই সাড়ম্বরে রামনবমী উৎসব। সমগ্র শোভাযাত্রাটিকে ঘিরেই পুলিশ প্রশাসন ছিল সঙ্গে।

Post Views: 223
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN