+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   পঞ্চায়েতের সাথে রেলের টানাপোড়েনে উখরায় ভাঙ্গা পড়ল দুধ বিক্রেতার শৌচাগার

Ad Image
Ad Image

পঞ্চায়েতের সাথে রেলের টানাপোড়েনে উখরায় ভাঙ্গা পড়ল দুধ বিক্রেতার শৌচাগার

admin October 9, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(উখরা), ৯অক্টোবরঃ

এক ব্যক্তির বাড়িতে শৌচাগার নির্মাণ এর কাজ চলার সময় তা ভেঙে দিল রেল কর্তৃপক্ষ , বলে অভিযোগ। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে উখড়া রেলস্টেশন সংলগ্ন শফিক নগর এলাকায় ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সফিক নগরের বাসিন্দা ভূষণ যাদব বাড়িতে শৌচাগার নির্মাণ করার জন্য উখরা পঞ্চায়েতে আবেদন করেছিলেন। তা মঞ্জুর হাওয়ায় সম্প্রতি শৌচাগার নির্মাণ এর কাজ শুরু করেন তিনি। আজ অর্থাৎ শুক্রবার সকালে রেলপুলিশ ও রেলের লোকজন গিয়ে সেই শৌচাগারটি ভেঙ্গে দেয় বলে অভিযোগ করেন ভূষণ বাবু। তিনি বলেন “আমার ছোট একটি খাটাল ব্যবসা আছে, দুধ বিক্রি করে সংসার চালাই। শৌচাগার করার মতো আর্থিক সামর্থ ছিলনা, তাই পঞ্চায়েতের কাছে আবেদন করেছিলাম । শৌচাগার নির্মাণ এর কাজ প্রায় শেষ পর্যায়ে ছিল কিন্তু আজ সকালে রেলের লোকজন এসে সেটি ভেঙে দিয়ে যায়।”

খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় পঞ্চায়েত প্রধান রিতা ঘোষ, উপপ্রধান রাজু মুখোপাধ্যায় সহ অন্যরা। প্রধান রিতা ঘোষ বলেন “শৌচাগার ভেঙ্গে দিয়ে রেল সঠিক কাজ করেনি।  নির্মাণ কাজে সমস্যা থাকলে রেলের উচিত ছিল পঞ্চায়েতের সঙ্গে আলোচনা করা।” অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক উখরা রেলস্টেশনের  এক আধিারিক জানান, যে জায়গায় শৌচাগার নির্মাণ এর কাজ হচ্ছিল সেটা রেলের জমি। রেলের জমিতে  অবৈধভাবে নির্মাণ কাজ করছিলেন বাড়ির মালিক। তাই সেটি ভেঙে দেওয়া হয়েছে।”

Post Views: 1,477
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN