+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   কেন্দ্রীয় এজেন্সিগুলির তদন্তের প্রভাব পঞ্চায়েত ভোটে পড়বে না দাবি মন্ত্রী অরূপ রায়ের

Ad Image
Ad Image

কেন্দ্রীয় এজেন্সিগুলির তদন্তের প্রভাব পঞ্চায়েত ভোটে পড়বে না দাবি মন্ত্রী অরূপ রায়ের

admin March 16, 2023

আমার কথা, পান্ডবেশ্বর, ১৬ মার্চঃ

কেন্দ্রীয় এজেন্সিগুলির তদন্ত, দুর্নীতির অভিযোগ কোনটাই প্রভাব পড়বে না পঞ্চায়েত ভোটে, এগুলি সবই বিজেপির প্রোপাগান্ডা। বাংলার মানুষ তৃণমূলের সঙ্গে আছে থাকবেও বলে দাবি করলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়।
বৃহস্পতিবার বিকেলে পাণ্ডবেশ্বরের হরিপুর কোলিয়ারিতে কো-অপারেটিভ মাল্টিপারপাস স্টোরেজ স্টোর-এর উদ্বোধন হলো। উদ্বোধন করলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর এর তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। নরেন্দ্রনাথ বাবু জানান বেশ কয়েক বছর আগে হরিপুর কোলিয়ারিটি বন্ধ হয়ে গেছে। এর প্রভাব পড়েছে এলাকার অর্থনীতিতে। তাই এলাকার অর্থনীতিকে চাঙ্গা করতেই একটি বেসরকারি সংস্থার সাথে শ্রমিকদের কো-অপারেটিড যৌথভাবে এই মাল্টিপারপাস স্টোরেজ স্টোর-টি গড়ে তুলেছে। এই উদ্যোগ সফল হলে আগামী দিনে অন্যান্য বন্ধ কোলিয়ারি এলাকাতেও এরকম উদ্যোগ নেওয়া হবে বলে জানান নরেন্দ্রনাথ বাবু।

অন্যদিকে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন সমবায় মন্ত্রী অরূপ রায়। কেন্দ্রীয় এজেন্সির তদন্ত, দুর্নীতির অভিযোগ, একাধিক তৃণমূল নেতার জেল হেফাজত প্রসঙ্গে অরূপ বাবু বলেন এসবই বিজেপির চক্রান্ত। শুধু পশ্চিম বাংলা নয় যেসব রাজ্যে বিজেপি সরকার রয়েছে এইসব জায়গাযতেও এজেন্সিকে ব্যবহার করছে বিজেপি। এটা গোটা দেশের লোক এখন বুঝে গেছে। পঞ্চায়েত ভোটে এর প্রভাব পড়বে না, বাংলার মানুষ তৃণমূলের সঙ্গে আছে আগামী দিনেও থাকবে বলে দাবি করেন অরূপ বাবু। সম্প্রতি রাজ্যে এসে কাশ্মীর ফাইলস এর পরিচালক দীপক অগ্নিদ্রোহী বলেছিলেন পশ্চিমবাংলায় তিনশোরও বেশি কাশ্মীরের মতো এলাকার রয়েছে। এর উত্তরে অরূপ বাবু বলেন বিজেপির কাজ মানুষের মনে হিংসা ও ঘৃনা ছড়ানো। বিজেপির এজেন্ট হয়ে এসে দীপক অগ্নিদ্রোহী এই কথা বলেছেন। পশ্চিম বাংলার মানুষ বরাবর-ই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে মিলেমিশে বসবাস করে। এই রাজ্যে হিংসা ছড়ানোর উদ্দেশ্য সফল হবে না বলে জানান অরূপ বাবু।

Post Views: 423
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN