+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   শুভেন্দু অধিকারী অত্যন্ত নিম্নমানের নির্লজ্জ বিরোধী দলনেতা, কটাক্ষ মন্ত্রীর

Ad Image
Ad Image

শুভেন্দু অধিকারী অত্যন্ত নিম্নমানের নির্লজ্জ বিরোধী দলনেতা, কটাক্ষ মন্ত্রীর

admin September 17, 2023

আমার কথা, পান্ডবেশ্বর, ১৭ সেপ্টেম্বর:

শুভেন্দু অধিকারী অত্যন্ত নিম্নমানের বিরোধী নেতা। এরকম নির্লজ্জ বিরোধী নেতা আগে বাংলার মানুষ কখনো দেখেনি, শুভেন্দু অধিকারী সম্পর্কে রবিবার পাণ্ডবেশ্বরে তৃণমূলের জনসভায় একথা বললেন রাজ্যের মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী।

গত শুক্রবার পাণ্ডবেশ্বরের শীতলপুর দুর্গা মন্দির মাঠে জনসভা করেছিল বিজেপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেদিন বক্তৃতায় শুভেন্দু বাবু রাজ্য সরকারের সমালোচনার পাশাপাশি তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তীব্র কটাক্ষ করেন। সেই সাথে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সম্পর্কে বিস্ফোরক অভিযোগও করেন শুভেন্দু বাবু। বিরোধী দলনেতার অভিযোগের জবাব দিতে আজ রবিবার দুপুরে শীতলপুরে একই মাঠে পাল্টা জনসভা করল পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস। দলের জেলা সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং, প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল, শ্রমিক নেতা প্রভাত চট্টোপাধ্যায় সহ অন্যরা। প্রধান বক্তা ছিলেন রাজ্যের মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী ও তৃণমূলের রাজ্য সম্পাদিকা তথা অভিনেত্রী সায়ন্তিকা।

বক্তৃতায় স্নেহাশীষ বাবু বলেন শুভেন্দু অধিকারী অত্যন্ত নিম্নমানের বিরোধী দলনেতা। এরকম নির্লজ্জ বিরোধী নেতা বাংলার মানুষ আগে কখনো দেখেনি। তিনি অভিযোগ করেন পশ্চিমবাংলায় বিভিন্ন প্রকল্পের টাকা কেন্দ্র অন্যায় ভাবে আটকে রেখেছে। আমাদের দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী সেই টাকা ফিরিয়ে আনার জন্য লড়াই করছেন। আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় নেতাদের কাছে দরবার করছেন যাতে বাংলার প্রাপ্য টাকা দেওয়া না হয়। রাজনৈতিকভাবে লড়তে না পেরে শুভেন্দু বাবু পশ্চিমবঙ্গবাসীকে ভাতে মারার চেষ্টা করছেন এটাই হল তার আসল পরিচয়। বক্তৃতাতে সায়ন্তিকাও এক হাত নেন শুভেন্দু অধিকারী কে। বলেন ও (শুভেন্দু) হচ্ছে বেইমান, বিশ্বাসঘাতক। কোন মা বাবা যেমন তাদের সন্তানের নাম মীরজাফর রাখেন না, কারণ মীরজাফর ছিলেন বেইমান। তেমনি আগামী দিনে পশ্চিমবাংলায় কোনো মা-বাবা তার সন্তানের নাম শুভেন্দু রাখবে না, কারণ ও বেইমানের প্রতীক। সায়ন্তিকা বলেন বিরোধী দলনেতার মাথা খারাপ হয়ে গেছে তাই বাজার গরম করতে ভাট বকছেন। ওর মানসিক চিকিৎসার প্রয়োজন বলে জানান সায়ন্তিকা।

শুক্রবারে জনসভায় শুভেন্দু অধিকারী পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সম্পর্কে মাসে দু’বার করে কালীঘাটে টাকা পাঠানো, লোডশেডিং করে জেতা বিধায়ক বলে কটাক্ষ করেছিলেন। জনসভা শেষে এদিন নরেন্দ্রনাথ বাবু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে। ওর কথার কোন গুরুত্ব নেই বলে জানান নরেন্দ্রনাথ বাবু।

Post Views: 490
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN